বুধবার, 25 নভেম্বর 2026 · 15:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বেলিংহামকে বিশ্বের সেরা মিডফিল্ডার বললেন মরিনিও, পিএসভিকে ৫–১ গোলে হারাল রিয়াল! · গ্রামীণ ব্যাংকে হামলা ও ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা: দায়ীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের! · নওগাঁয় সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনের থাকা ইউপি চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি ঢাকায় গ্রেপ্তার! · আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ! · ১২ দিনের ব্যবধানে তুরস্কে ফের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, এএস-৫৩২ কুগার হেলিকপ্টারে প্রাণ হারালেন ৫ জন ! · তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ: কার্যকর ১ ডিসেম্বর থেকে! · ভোরের টহলে উড়ে গিয়ে চালকহীন অবস্থায় ফিরল ব্লিম্প! কোথায় গেলেন দুই নৌ কর্মকর্তা? · আসন্ন রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক কমাল এনবিআর!
জাতীয়

জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা!

জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

আশেপাশের এলাকায় একই শ্রেণির জমি হস্তান্তর না হলে বা বিক্রয়মূল্যের তথ্য পাওয়া না গেলে জমি অধিগ্রহণের ক্ষেত্রে বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। গত ২২ নভেম্বর প্রকাশিত ওই পরিপত্রে বিভিন্ন শ্রেণির জমির মূল্যহার নির্ধারণের সুনির্দিষ্ট অনুপাত ও পদ্ধতি তুলে ধরা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জমি অধিগ্রহণের সময় জমির শ্রেণি ও মূল্য নির্ধারণে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠে পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’-এর ৯ ও ১০ ধারা এবং ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬’-এর ২৯ বিধি অনুযায়ী বাজারমূল্য নিরূপণ করা না গেলে এই নির্দেশনা প্রয়োগ করা যাবে।

নতুন বিধিমালা অনুযায়ী, বসতবাটি, ভিটি ও দোকান শ্রেণির জমির দাম নাল বা সমজাতীয় জমির তুলনায় ৫০ শতাংশ বেশি ধরতে হবে। আর চালা ও পুকুরের পাড়ের জমির বাজারমূল্য নাল জমির চেয়ে ২৫ শতাংশ বেশি নির্ধারণ করার কথা বলা হয়েছে।

অন্য শ্রেণির জমির ক্ষেত্রে পরিপত্রে চাষযোগ্য পতিত জমির মূল্য নাল বা সমজাতীয় জমির ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পতিত অচাষযোগ্য জমির দাম নাল জমির ৩৩ দশমিক ৩৩ শতাংশ এবং ডোবা ও খালের জমির মূল্য নাল জমির ২৫ শতাংশ হিসেবে গণ্য করতে হবে। এ ছাড়া হালট ও কাঁচা সড়কের জমির মূল্য নাল বা সমজাতীয় জমির সমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে পরিপত্রে একটি শর্তও যুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, এই নির্দেশনার ভিত্তিতে ঠিক করা বাজারমূল্য সরকার নির্ধারিত সংশ্লিষ্ট শ্রেণির সর্বনিম্ন মৌজা মূল্য—যদি নির্ধারিত থাকে—তার নিচে নামানো যাবে না।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।

টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ