মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 12:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! · জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে ইরানে গায়িকা ও প্রযোজনা দলকে বেত্রাঘাত, সংগীতে নিষেধাজ্ঞা! · আকাশ প্রতিরক্ষা অঞ্চলে একাধিক রুশ বিমানের প্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল দক্ষিণ কোরিয়া! · পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা, ২৮ নভেম্বর পর্যন্ত করবেন তিন শহর সফর!
জাতীয়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্যারা কমান্ডো, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্ট: পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্যারা কমান্ডো, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্ট: পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ