মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 12:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব! · মধ্যপ্রাচ্যে সরবরাহ বৃদ্ধি ও লিবিয়ার পাইপলাইন চালু: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন! · রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন, আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়েই হয়েছিল ধুন্ধুমার কাণ্ড! · ব্যাংকিং খাতে সংস্কারের খসড়া চূড়ান্ত: বাড়ছে স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা! · বিজয় দিবসে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! · জনশালীনতা লঙ্ঘনের অভিযোগে ইরানে গায়িকা ও প্রযোজনা দলকে বেত্রাঘাত, সংগীতে নিষেধাজ্ঞা! · আকাশ প্রতিরক্ষা অঞ্চলে একাধিক রুশ বিমানের প্রবেশ, পাল্টা যুদ্ধবিমান পাঠাল দক্ষিণ কোরিয়া! · পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা, ২৮ নভেম্বর পর্যন্ত করবেন তিন শহর সফর!
মুক্ত কলাম

টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব!

টোকিও বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাহিত্যিক, গবেষক, অনুবাদক সাংবাদিক-কলামিস্ট ও বেতার সম্প্রচারক মনজুরুল হক ছিলেন বাংলাদেশের গর্ব!

কালচারাল ডেস্ক ||জনতার দেশঃ

প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা, বীর মুক্তিযোদ্ধা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্রইউনিয়নের যৌথ বাহিনীর দুর্ধর্ষ গেরিলা, শিক্ষাবিদ,সাহিত্যিক, লেখক- গবেষক ও বিশ্ব বরেণ্য সাংবাদিক মনজুরুল হক গত২২শে নভেম্বর, ২০২৬ বাংলাদেশ সময় বিকেল ৫টায় জাপানে টোকিওর কাচে ফুটাবা শহরে তাঁর নিজবাড়িতে মারা গেছেন। দীর্ঘ ৪০ বছর জাপানে থাকলেও প্রতিবছরই দেশে আসতেন। ক্যান্সারের প্রকোপ বেড়ে গুরুতর অসুস্থ থাকায় ২০২৬ সালে

দেশে আসেননি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি জীবনসঙ্গিনী ইউমিকো কিকোচি, এক কন্যা তিন নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মনজুরুল হক এর ডাক নাম শাহীন। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সংস্কৃতি সংগঠক, গবেষক, প্রাবন্ধিক ও প্রকাশক মফিদুল হকের ছোট ভাই।

মনজুরুল হকের জন্ম ১৯৫২ সালে, ঢাকায়। দেশে পড়াশোনা করেন ব্রাহ্মণবাড়িয়া অন্নদা মডেল হাই স্কুলে, ঢাকা গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবং ঢাকা কলেজে। দ

১৯৭২ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বৃত্তি নিয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে চলে যান। সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে জাপানের রাজনীতি ও ইতিহাস বিষয়ে তাঁর দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৮০র দশকের প্রথম দিকে তিনি ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্রে পেশাজীবন শুরু করেন। ১৯৯০ সালে বিবিসি ওয়ার্ল্ডের বাংলা বিভাগে প্রযোজক হিসেবে যোগ দিয়ে লন্ডন চলে যান। ১৯৯০র দশকের মাঝামাঝি সময় থেকে জাপানে স্থায়ীভাবে বাস করছেন। তিনি টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজসহ জাপানের আরও দু'টি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ধরে অধ্যাপনা করেছেন। পাশাপাশি জড়িত ছিলেন সাংবাদিকতা পেশায়।

কাজ করেছেন বিবিসি বাংলায় এবং জাপানের এনএইচকে ওয়াল্ড রেডিও-তে সম্প্রচারক হিসেবে। সাংবাদিক ও কলামিস্ট হিসেবে কাজ করেছেন জাপানের দৈনিক 'মায়ানিচি শিম্বুন'পত্রিকায়। ছিলেন প্রথম আলোর টোকিও প্রতিনিধি ও বিশিষ্ট কলামিস্ট।

মনজুরুল হক দেশ-বিদেশের সংবাদমাধ্যমে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই লেখালেখি করেন। লিখেছেন ভ্রমণগদ্য। পর্যটকদের অচেনা বা এড়িয়ে যাওয়া জাপানের নানা রোমাঞ্চকর জায়গায়। সে দেশের ৪৭ টি জেলার সবকটির অধিকাংশ শহরে ও অসংখ্য গ্রাম-গ্রামান্তরে তিনি ঘুরে বেড়িয়েছেন এবং তার ওপর লিখেছেন। জাপান ফরেন করসপন্ডেন্টস ক্লাবের আজীবন সদস্য মনজুরুল হক ২০০৯ সালে ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটিশ লাইব্রেরীতে মাইক্রোফিল্মে সংরক্ষিত থাকা ঢাকার ভ্রমণকারী হরিপ্রভা তাকেদার ভ্রমণরচনা "বংগমহিলার জাপান যাত্রা" বইটি তিনি সংগ্রহ করে প্রকাশ করেন। এই উদ্যোগ না নিলে হয়তো হরিপ্রভা তাকেদা ও তাঁর সাহিত্য কালের গর্ভে হারিয়ে যেত।

ঢাকার নানা বিষয় এবং অনেক বিশেষ ব্যক্তিত্ব নিয়েও গবেষণাধর্মী প্রবন্ধ লিখেছেন মনজুরুল হক। মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন। লিখেছেন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মননশীল প্রবন্ধ, আত্মজীবনীমূলক গদ্য ও ভ্রমণগদ্য (লিখেছেন জাপান ও রাশিয়ার ভ্রমণ কথা)। রুশ ও জাপানী ভাষায় তাঁর বিশেষ দখল ছিলো। রুশ ভাষার কবিতা বাংলায় অনুবাদ করেছেন। তাঁর একক ও যৌথভাবে রচিত এবং প্রকাশিত গ্রন্থসংখ্যা ১০টির বেশি। তাঁর সর্বশেষ প্রকাশিত গ্রন্থ আত্মজীবনীমূলক গ্রন্থ 'A Story of My Time'।

তাঁর অন্যান্য গ্রন্থগুলি:

'রবীন্দ্রনাথের জাপান',

'জাপানে রবীন্দ্রনাথ',

'হিরোসিমা নাগাসাকির কথা',

'কাঁটাতারের এপার ওপার',

'মিয়ানমার জিও-পলিটিক্সের রেসের ঘোড়া',

'আমার জাপান জীবনের স্মৃতি',

'মুজিব ট্র্যাজেডি',

'A Time to Dream And A Time Of Despair '

'গিয়োম এপোলিনেরের কবিতা: অশ্রুভেজা চোখে করাঘাত' (হায়দার আলী খানের সঙ্গে যৌথভাবে)

'চে: বন্দুকের পাশে কবিতা (মতিউর রহমানের সঙ্গে যৌথভাবে)

'A Story of My Time'।

তথ্য ও ছবিঃ

বিভিন্ন পত্র পত্রিকা ও জার্ণাল থেকে সংগৃহিত।

টপিক: মুক্ত কলাম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ