বুধবার, 25 নভেম্বর 2026 · 09:55
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে------সাইদুর রহমান খান(সচিব)দুর্নীতি দমন কমিশন! · গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন: সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ, নজরদারিতে ১০১ জন! · বাংলাদেশ পুলিশে ব্যাপক রদবদলের চিত্র! · আগামীতে স্হানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কোন দোসর চেয়ারম্যান, মেম্বার পদে প্রার্থী হতে পারবেনা----ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (সংসদ সদস্য) রায়পুরা,নরসিংদী -৫! · আজকের আবহাওয়া, পঞ্জিকা ও অন্যান্য বার্তা | ২৫ নভেম্বর ২০২৬! · ময়মনসিংহের গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক! · ৩০০ ফুটে ‘ডাকাতি’র ভাইরাল ভিডিওটি আসলে ককটেল বিস্ফোরণের জেরে গাড়ি ভাঙচুরের: পুলিশ! · ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!
জাতীয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে------সাইদুর রহমান খান(সচিব)দুর্নীতি দমন কমিশন!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরানো হবে------সাইদুর রহমান খান(সচিব)দুর্নীতি দমন কমিশন!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন বলে প্রত্যাশা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফেরানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি (শেখ হাসিনা) আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করবো, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনগতভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করবো।’

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে গ্রেফতারের জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

দুদক সচিব আরও বলেন, সাক্ষ্য-প্রমাণসহ আদালতে আবেদন জানানো হবে। গ্রেফতার, বিচারের মুখোমুখি করা এবং অন্যান্য আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজ করা হবে।

সাইদুর রহমান খান বলেন, ‘আমরা এ বিষয়ে আইনগতভাবে আদালতের কাছে যাব। আমাদের পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করবো। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে।’

এদিকে ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার এক মুখপাত্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ তথ্য জানান।

তথ্য সূত্রঃ

# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবিঃ

সংগৃহিত।

টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ