মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 19:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
৩০০ ফুটে ‘ডাকাতি’র ভাইরাল ভিডিওটি আসলে ককটেল বিস্ফোরণের জেরে গাড়ি ভাঙচুরের: পুলিশ! · ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! · পৃথিবীর সবচেয়ে একটি ঝুঁকি পূর্ণ পেশার নাম সাংবাদিকতা! · রাজবীর দেওলের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল সারার পুরোনো সাক্ষাৎকার! কী বলেছিলেন শচীনকন্যা? · ৪ ডিসেম্বর বায়তুল মোকাররমে ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন: অংশ নেবেন মিশর-ইরান-তুরস্কসহ ৫ দেশের কারি! · ভ্রমণের অভিজ্ঞতা আনন্দদায়ক করতে সঙ্গীর মধ্যে মানিয়ে নেওয়া ও ধৈর্যের গুণ থাকা প্রয়োজন! · কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১! · বিশেষ বিবেচনায় ১৪৭ মডেল বিদ্যালয় জাতীয়করণ ও স্ব-স্ব পদে আত্মীকরণের দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন!
গণমাধ্যম

ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!

ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় মাইটিভির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে ফুলবাড়ী উপজেলা মাইটিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) কে প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম সাজু কর্তৃক প্রাণ নাশের হুমকি দেওয়ায় সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বিচারের দাবি জানান। তিনি বলেন, আলাদীপুর ইউনিয়নের বারাই হাট গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে চোরাইকৃত বাইসাইকেলসহ চোরকে পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে গত ১৯/১১/২০২৬ ইং তারিখে বিকেল ৩ টায় প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকের উপর ক্ষীপ্ত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এই ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোপের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন শেষে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুলবাড়ীর উপজেলা মাইটিভির প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম (ভুট্টু) ফুলবাড়ী থানায় গত ২৪/১১/২০২৬ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।



টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ