মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 19:57
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
৩০০ ফুটে ‘ডাকাতি’র ভাইরাল ভিডিওটি আসলে ককটেল বিস্ফোরণের জেরে গাড়ি ভাঙচুরের: পুলিশ! · ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন! · পৃথিবীর সবচেয়ে একটি ঝুঁকি পূর্ণ পেশার নাম সাংবাদিকতা! · রাজবীর দেওলের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল সারার পুরোনো সাক্ষাৎকার! কী বলেছিলেন শচীনকন্যা? · ৪ ডিসেম্বর বায়তুল মোকাররমে ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন: অংশ নেবেন মিশর-ইরান-তুরস্কসহ ৫ দেশের কারি! · ভ্রমণের অভিজ্ঞতা আনন্দদায়ক করতে সঙ্গীর মধ্যে মানিয়ে নেওয়া ও ধৈর্যের গুণ থাকা প্রয়োজন! · কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১! · বিশেষ বিবেচনায় ১৪৭ মডেল বিদ্যালয় জাতীয়করণ ও স্ব-স্ব পদে আত্মীকরণের দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন!
ধর্ম

৪ ডিসেম্বর বায়তুল মোকাররমে ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন: অংশ নেবেন মিশর-ইরান-তুরস্কসহ ৫ দেশের কারি!

৪ ডিসেম্বর বায়তুল মোকাররমে ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন: অংশ নেবেন মিশর-ইরান-তুরস্কসহ ৫ দেশের কারি!
ইসলামিক ডেস্ক|জনতার দেশঃ

আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ জুমা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’।

বিশ্বখ্যাত পাঁচজন কারি এ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে। তারা হলেন, মিশরের কারি ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার, ইরানের উস্তায কারি মাহদি আদেলী, আফগানিস্তানের উস্তায কারি আলী রেজা রেয়াঈ, তুরস্কের শাইখ কারি হুসাইন তুরকান এবং ইরাকের ড. খাইরুদ্দিন আল-হাদী।

সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। উদ্বোধক থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ইক্বরার সভাপতি উস্তায শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৬৬ সালে উপমহাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত ও ইলমে কেরাতের প্রচার-প্রসারে ইমামুল কুররা হযরত মাওলানা কারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ২৪টি আন্তর্জাতিক কেরাত সম্মেলন আয়োজন করেছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ধর্ম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ