শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
গণমাধ্যম

হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে--বিএমএসএফ!

হবিগঞ্জের খবরের সম্পাদক হুমায়ুন কবিরকে ফাঁসানো হচ্ছে--বিএমএসএফ!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ খ্রী: মাত্র ৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে হবিগঞ্জের ‘খবর পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক হুমায়ুন কবিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, একজন সম্পাদককে এভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়, এটা স্রেফ গণমাধ্যমের কন্ঠরোধ করা ছাড়া বিকল্প কিছুই নয়।

এদিকে চকরিয়ার সাংবাদিক এম গিয়াস উদ্দিনকে ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর মামলায় গ্রেফতার নিছক হয়রানি ছাড়া অন্য কিছু নয়।

তিনি বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও একটি কুচক্রী মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।

বিবৃতিতে বিএমএসএফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানায়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, অবিলম্বে সাংবাদিকদের কণ্ঠরোধ ও হয়রানি বন্ধ না হলে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

টপিক: গণমাধ্যম দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ