ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি)-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিতর্ক প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে উঠেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ডিআরইউ ডিবেটিং ক্লাব রুমে অনুষ্ঠিত সেমিফাইনালে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনকে (র্যাক) পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিএসআরএফ।
বিএসআরএফ দলের নেতৃত্ব দেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। দলের অন্য দুই সদস্য হলেন এটিএন বাংলার চিফ রিপোর্টার মাহবুব কবির চপল এবং ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার শাহাদাত হোসেন (রাকিব)।
এদিকে, অপর সেমিফাইনালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে (সিএমজেএফ) হারিয়ে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বিএসআরএফ ও ক্র্যাব।
প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল—‘সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কারের চেয়ে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব অধিক জরুরি।’
গ্র্যান্ড ফাইনালটি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
