আন্তর্জাতিক ডেস্ক| জনতার দেশঃ
সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা রিয়াদ রুটের সকল ফ্লাইট স্হগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার ১২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগ্রামী বিমানের সব ফ্লাইট স্হগিত করা হয়েছে।
স্হগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রা সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধা জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে সংস্থাটি।
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক একের পর এক হামলার কারণে ওই বিমানবন্দরের কার্যক্রম থেমে গেছে।এতে দেশটিতে বাংলাদেশী প্রবাসী ও যাত্রীদের যাওয়াও বন্ধ হয়ে গেছে। গত ১০ অক্টোবর শনিবার ঢাকা থেকে রিয়াদের বিমানবন্দরে কোন ফ্লাইট যাচ্ছে না। রিয়াদের সঙ্গে এখন ঢাকা থেকে দাম্মামেও আকাশ যোগাযোগ বন্ধ রয়েছে। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্হগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ জন যাত্রী।যাত্রীদের ভোগান্তি কমাতে এয়ার অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ জানান, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের সমন্বয় করার চেষ্টা চলছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের বিকল্প ফ্লাইটে মদিনা অথবা দাম্মামে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা সেখান থেকে কর্মস্থলে পৌঁছতে পারেন এবং ভিসার মেয়াদ নষ্ট না হয়।
তথ্যসূত্রঃ
# বিমান বাংলাদেশ এয়ারলাইনস।