ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ
নির্বাচন কমিশন দেশের প্রায় ৪৫০০ টি ইউনিয়ন পরিষদে পাঁচটি ধাপে ভোট গ্রহণের জন্য একটি রোড ম্যাপ বা সময়সূচী ঘোষণা করেছে।
পাঁচ ধাপের ভোটের সময়সূচী (২০২৭)
প্রথম ধাপঃ ২১ জানুয়ারি, ২০২৭ এই ধাপে ৮০ টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়ধাপঃ ৪ ফেব্রুয়ারি ২০২৭
তৃতীয় ধাপঃ ২৯ এপ্রিল ২০২৭
চতুর্থ ধাপঃ ১৩ মে ২০২৭
পঞ্চম ধাপঃ২৭ মে, ২০২৭
(ভোট গ্রহনের দিনগুলো সাধারণত বৃহস্পতিবার রাখার চেষ্টা করা হয়েছে)
তফসিল ঘোষণাঃ
কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন শুধু ভোটের ধাপ ও তারিখ নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তারা অন্তত ছয় সপ্তাহ বা ৪২ দিন আগে স্থানীয়ভাবে চূড়ান্ত তফসিল ঘোষণা করবেন।
অগ্রাধিকার তালিকাঃ
দেশের সব জেলাতেই এক যুগে এই নির্বাচন শুরু হবে। তবে যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ হয়ে গেছে এবং দীর্ঘদিন নির্বাচন আটকে আছে সেগুলোকে এবং সদর উপজেলাগুলোকে প্রথমদিকে অগ্রাধিকার দেওয়া হবে।
ইভিএম ও ভোটার তালিকাঃ
এবারের ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে আরো কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রশাসনিক কঠোরতাঃ
সহিংসতা মুক্ত ভোট নিশ্চিত করতে নভেম্বর মাসের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম শেষ করার কথা বলা হয়েছে তাদের সাথে আলাদা বৈঠক করবে ইসি।
তথ্য সূত্রঃ
# বাংলাদেশ নির্বাচন কমিশন।
ইনসেটে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ।