• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটও দাঁড়িপাল্লায় পড়বে— রাশেদ প্রধান কেন্দুয়া (নেত্রকোণা)সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা, জিপিএ-৫ প্রাপ্তদের হাসেম বৃত্তি প্রদান! ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি! বিজয়নগরের শ্রীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু! ইন্টারন্যাশনাল মাফিয়া ডন দাউদ ইব্রাহীম এর গুরু মাতা ‘ভারতের আন্ডার ওয়ার্ল্ড মাদার অব কুইন’ জেন্না বাঈ এর অজানা কাহিনি! শেখ হাসিনা আগামী কালই আসুক, তাকে বিমানবন্দরে হাতকড়া দিয়ে রিসিভ করব —বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত! ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতাকারী মুসলিম নেতৃবৃন্দ! হুতিদের হামলা থেকে বাঁচতে এখন নিরাপত্তাহীনতায় বাঙ্কার যুক্ত প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান! বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণা! বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা বিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্হগিত ঘোষণা করেছে!

শেখ হাসিনা আগামী কালই আসুক, তাকে বিমানবন্দরে হাতকড়া দিয়ে রিসিভ করব —বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত!

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এদেশের সমস্ত কিছু নিয়ে গেছে। এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে, তিনি উঁকি দিয়ে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নাকি দেশে ফিরে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা তৈরি করার জন্য।যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয় এ জন্য কথাগুলো বলা।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেন কালকেই চলে আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব সঙ্গে দুটি হাত কড়া থাকবে। আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে আপনি যে মানবতাবিরোধী ও মানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের উপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনুরোধ করছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনা সহ তার ধুসররা যারা পলায়ন করে আপনাদের আশ্রয় আছে তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক।
বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুন্ন করা হয়েছিল -তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট এগুলোর সমাধান করতে চাই।
বিমান মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপি বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

(ইনসেটে বিমান মন্ত্রী রশিদুজ্জামান  মিল্লাত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category