• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে!

“আজ বিশ্ব শান্তি দিবস”যুদ্ধ সংঘাত বন্ধের আহবানে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস!

Reporter Name
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
আজ ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে
আন্তর্জাতিক শান্তি দিবস। যা বিশ্ব শান্তি দিবস নামে পরিচিত। এই দিবসের মূল লক্ষ্য হলো,দেশে দেশে শান্তি অহিংসা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির আদর্শকে শক্তিশালী করা।
জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৮১ সালে ৩৬/৬৭এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিষ্ঠা করে। প্রথমবার দিবসটি পালিত হয় ১৯৮২ সালের সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের  তৃতীয় মঙ্গলবার দিবস টি পালনের জন্য নির্ধারিত ছিল পরে ২০২১ সালে সাধারণ পরিষদ রেজুলেশন ৫৫/২৮২এর মাধ্যমে প্রতিবছর ২১ সেপ্টেম্বর দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে নির্দিষ্ট করে. একই সঙ্গে দিনটিকে বৈশ্বিক যুদ্ধবিরতি ও অহিংসার দিন হিসেবে ঘোষণা করা হয়।
*শান্তির ঘন্টায় শুরু হয় আনুষ্ঠানিকতা*
জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তি দিবসের অন্যতম প্রতীকী আয়োজন হলো জাপানি শান্তির ঘন্টা (japanese peace Bell)বাজানো।

ঘন্টাটি ১৯ ৫৪ সালে জাতিসংঘের জাপান এসোসিয়েশনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। ৬০ টির ও বেশি দেশের মানুষ ও প্রতিনিধিদের দেওয়া মুদ্রা ও পদক দিয়ে ঘন্টাটি তৈরি করা হয়েছিল, যা বিশ্ব ঐক্য ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত।
প্রতিবছর ২১ সেপ্টেম্বর ঘন্টা বাজানোর মধ্য দিয়ে দিবসটির একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এর মাধ্যমে যুদ্ধ ও সংঘাতের পরিবর্তে শান্তি সংলাপ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
*যুদ্ধ নয়, প্রয়োজন সংলাপ ও সহযোগিতা*
আন্তর্জাতিক শান্তি দিবসের অন্যতম উদ্দেশ্য হলো সংঘাত ও সহিংসতা কমানোর জন্য শান্তিপূর্ণ পথকে উৎসাহিত করা। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী দিনটি বিশ্বব্যাপী যুদ্ধ বিরতি ও অহিংসার প্রতি অঙ্গীকারের সুযোগ হিসেবে বিবেচিত। পাশাপাশি শান্তি বিষয়েশিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ছবি :

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category