আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এইন আহ্বান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনভাবেই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়নের মাধ্যমে তার দেশ এই যুদ্ধে জড়াবে না।
গতকাল শুক্রবার,১৮ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি বলেন, এমন কোন সেনা মোতায়েন করা হবে না যার মাধ্যমে আমরা যুদ্ধে জড়িয়ে পড়বো। এ বিষয়ে আমি খুব স্পষ্ট করে বলতে পারি। এই উদ্দেশ্যে কোন সামরিক সরঞ্জামও আমরা মোতায়ন করবো না।
তবে লি বলেন, মধ্যপ্রাচ্যে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া আরও বড় ভূমিকা রাখবে কি,না তা পর্যালোচনা করা হচ্ছে। জলদস্যু দমন অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী একটি ইউনিট সোমালিয়ার সমুদ্র উপকূলের কাছে মোতায়ন করেছে ।
লি বলেন ‘বাণিজ্যিক জাহাজ ও অপরিশোধিত তেল পরিবহন এবং নাগরিকদের নিরাপত্তায় অন্য দেশগুলো যেভাবে ন্যূনতম ভূমিকা রাখছে আমাদেরও তেমন কিছু করা প্রয়োজন -এটি পরিষ্কার। ‘
তবে ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সমর্থন যথেষ্ট নয় বলে সমালোচনা করে আসছেন ট্রাম্প। এছাড়া চলতি গ্রীষ্মে দুই দেশের সামরিক বাহিনীর বড় যৌথ মহড়া কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে উত্তর কুরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মধ্যে বৈঠক হতে পারে। তবে এজন্য অনেক বিষয়ের সঠিক সমন্বয় প্রয়োজন।
লি বলেন, একটি বিষয় পরিষ্কার প্রেসিডেন্ট ট্রাম আলোচনা করতে চান এবং আমিও চাই, তিনি তা করুন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করতে আমরা সমন্বয় করে যাচ্ছি।’
ট্রাম্পের বারবার বৈঠকের আহ্বান নিয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোতে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি । ‘দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, কিম জং উন এর সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্প তার সহযোগীদের ওপর চাপ দিচ্ছেন।
সূত্রঃ
#ওয়াল স্ট্রীট জার্নাল
#বিবিসি
#রয়টার্স
ছবি: সংগৃহিত।
ইনসেটে : লি জে মিউং,প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া।