• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন! ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান!

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা।

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়  মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা।

রবিবার ২ আগষ্ট  নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়াকে (২৬) ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে মতি মিয়া (২৬) ও দুলাল মিয়া (৪৫)। মাদক সেবনের অপরাধে তাদেরকে এই দণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মা পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুই ছেলে কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। ইদানিং মাদক সেবনের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করার পাশাপাশি মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতো।
সর্বশেষ রবিবার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুলাল ও মতি দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন অসহায় মা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে এ কারাদণ্ডের আদেশ দেন।
এদিকে গত শুক্রবার উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক বাবা তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম  জানান, উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া ও মতি মিয়াকে মাদক সেবনের অপরাধে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category