• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
“আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম! চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা! নেপালের মধ্যপ্রদেশ গোরখা জেলায় আকস্মিক ভয়াবহ বন্যার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের গবেষণা তথ্য” ‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত! কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান! এমপি হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন! কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক!

“আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম!

Reporter Name
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
এবারের স্থানীয় সরকার নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি।
গতকাল ১১অক্টোবর ২০২৬, রোববার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা জানান।
চিপ হুইপ জানান, বৈঠকে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান ব্যবস্থাপনা থেকে শুরু করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা ও বিশদ আলোচনা হয়েছে। সরকার যেসব উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে তার সুফল মাঠ পর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে কী, না তা গভীরভাবে মূল্যায়নের তাগিদ দেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও দখল দারির বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোন চাঁদাবাজ ও দখলদারের জায়গা বিএনপিতে নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।
আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে নুরুল ইসলাম বলেন, উৎসব চলাকালে যাতে কোন ধরনের অপ্রীতিকর বা উস্কানিমূলক ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার পূজা মন্ডপ গুলোতে আয়োজনের সঙ্গে সার্বক্ষণিক সংশ্লিষ্ট থাকতে বলা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংসদ সদস্যরা মাঠ পর্যায়ের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। তাই তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে সরকার সচেতন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কর্মরত শ্রমিকরা কোন ধরনের সমস্যার সম্মুখীন হলে প্রয়োজনে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে এনে সমস্যা সমাধান করা হবে।
চিফ হুইপ আরো বলেন, সরকারের কার্যক্রমকে আরো কার্যকর করা, সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা করা এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category