ডেস্ক রিপোর্ট | জনতার দেশঃ
প্রধান মন্ত্রী তারেক রহমান এর প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউ এন জি) এ অধিবেশন ও ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটস সহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও মেরুকরণ তৈরি হয়েছে।
পাল্টাপাল্টি কর্মসূচিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর এবং ২৪ সেপ্টেম্বর নির্ধারিত জাতিসংঘে তার প্রথম ভাষণকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন গুলো জ্যাকসন হাইট সহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি সভা মিছিল ও সংবর্ধনা কর্মসূচি চালাচ্ছে। অন্যদিকে এর বিরোধিতা বা পাল্টাপাল্টি তৎপরতায় রয়েছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী।
গত শনিবার রাতে জেকসন হাইটসে ব্যানার লাগানোর সময় নিউইয়র্ক বিএনপি’র এক নেতা (এমদাদুল হক জসিম) আহত হন যাকে ফায়ার সার্ভিসও ইএমএস কর্মীরা চিকিৎসা দেন। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)জ্যাকসন হাইটস আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সফর। এছাড়া জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে (এর আগে জিয়াউর রহমান এবং তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া)তিনি জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘের ৮১তম অধিবেশনে তিনি তার প্রথম প্রধান ভাষণ দেবেন।
তার এই ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
ছবি:
সংগৃহিত।