আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক শক্তিশালী বিস্ফোরণে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। শনিবার ১০ অক্টোবর স্থানীয় সময় সকাল ১১ টার দিকে এ ঘটনায় বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
এই ভয়াবহ বিস্ফোরণে দুইজন বাংলাদেশী মারা গেছেন বলে তথ্য পাওয়া গেছে। ঢাকা ও রিয়াদের কূটনৈতিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।তারা বাংলাদেশী শ্রমিক নাকি উমরা যাত্রী ছিলেন তা এখনো নিশ্চিত করা যায়নি।তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায় ৪১ জন ওমরা যাত্রীর একটি বড় গ্রুপ রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন যারা সবাই বাংলাদেশী। হঠাৎ রিয়াদ বিমানবন্দরের ভবন বিস্ফোরণে কেঁপে ওঠে ।
সূত্র বলেছে মিসাইলের হামলা করা হয়েছে সরাসরি বিমানবন্দরে আঘাত হানে এতে ব্যাপক যাত্রী হতাহত হয়।
তথ্য অনুসারে মৃতদের মধ্যে দুইজন বাংলাদেশীকে সনাক্ত করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।তা ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা ধারণা করছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা গেছে ওমরা যাত্রীরা সবাই কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসা জামিয়া আরাবিয়া রবিউল উলুমের শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্হা রয়টার্স জানিয়েছে বিমানবন্দরের ভিতরে বিস্ফোরণের পর মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সে সময় এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। নতুন এই ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি টার্মিনাল- ৩ এ আঘাত করে এতে অনেক হতাহত হয়।
সৌদি কর্মকর্তারা (ডব্লিই এস জে) কে নিশ্চিত করেছেন যে রিয়াদের এই হামলা বিমানবন্দরের প্রধান স্থাপনা টার্মিনালে আঘাত হেরেছে।
উল্লেখ্য ইতোমধ্যে বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছবিঃ
সংগৃহিত।
তথ্যসূত্রঃ
# ওয়াল স্ট্রিট জার্ণাল
#রয়টার্স