• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান! এমপি হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন! কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা নতুন প্রযুক্তি উদ্ভাবনঃ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে প্রধান মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস! রিয়াদ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বি*স্ফোরণে১২ জন নি*হতের মধ্যে ২ বাংলাদেশি সনাক্তঃ হতাহত অনেক! বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা!

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ!

Reporter Name
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দিনভর অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। দায়ের হয়নি কোনো মামলাও।

শনিবার (১০ অক্টোবর)নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের স্থান পরিদর্শনের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালান অভিযানে অংশ নেওয়া সদস্যরা। তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের যন্ত্রপাতি কিংবা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
অভিযান চলাকালে সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর ছিল তালাবদ্ধ। তিনটি চরাঞ্চলে নারী ও শিশু ছাড়া পুরুষদের উপস্থিতিও ছিল খুবই কম। বন্ধ ছিল দোকানপাট। সব মিলিয়ে পুরো এলাকায় বিরাজ করছিল থমথমে পরিস্থিতি।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অংশ নেন।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তারে গভীর রাতেও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category