• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ! সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন! কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি!

বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী!

Reporter Name
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

বিক্রয় পেশাজীবীদের জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন, বিক্রয় প্রতিনিধিদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ (৪) দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে,বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)।

সংগঠনটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে

(১)সকল বিক্রয় পেশাজীবীর জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়ন।

(২)বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ।

(৩) শনিবার ব্যাতিত সরকারি ছুটির দিনগুলোতে ছুটি নিশ্চিত করা।

(৪) প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন ও টিএ/ডিএ পরিশোধ করা।

BSPA-এর নেতৃবৃন্দের মতে, দেশের অর্থনীতিতে বিক্রয় পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও তাঁদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন, কর্মঘণ্টা ও ছুটিসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং কর্মক্ষেত্রে ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হানের পরিচালনায় কর্মসূচিতে বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

BSPA নেতৃবৃন্দ বলেন, বিক্রয় পেশাজীবীরা কোনো করুণা চান না, তাঁরা তাঁদের শ্রম, মেধা ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং ন্যায্য অধিকার চান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, বিক্রয় পেশাজীবীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিতে হবে এবং তাঁদের জন্য সম্মানজনক, নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। যদি এটা করা না হয় আমরা কেন্দ্রীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবোনা, এর পর থেকে সারা দেশে সকল সেলস্ কার্যক্রম বন্ধ করে দিবো।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহা ইসলাম সান্তনা, সভাপতি, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

বক্তব্য রাখেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সহ বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মোঃ ওমর ফারুক, মোঃ জাহিদুল ইসলাম সজীব, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আল আমিন মুন্সি, মোঃ আবুল বাশার মাঝী, গাজী ফজলুল হক মূলক, মোঃ হায়দার আলী অভি, মোঃ শফিকুল ইসলাম শফিক, প্রদীপ কুমার ঘোষ, দীপক চন্দ্র শীল, মোঃ মানিক মিয়া,উদয় হোসেন পারভেজ, মোতালেব হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category