• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ! সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই হাসিনার দুঃশাসন নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিলেন! কর্ম সংস্হানের উদ্দেশ্যে বিদেশ যাওয়ার আগে প্রতিটি নাগরিক কে বাংলাদেশ সহ গন্তব্য দেশের অভিবাসন আইন সম্পর্কে জানা অতীব জরুরি! OTP ও PIN নিজের কাছে রাখুন’—সাইবার প্রতারণা নিয়ে নওগাঁ পুলিশ সুপারের সতর্কবার্তা! মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২! ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে! যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যুকে ঘিরে নতুন রহস্য উন্মোচনের পথে! নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন!

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ!

Reporter Name
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

মোহাম্মদ হোসাইন| কক্সবাজার প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

জব্দ করা ইয়াবা ও মোবাইল ফোন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত—

সাব্বির আলম সুজন
লেফটেন্যান্ট কমান্ডার, বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category