শিরোনাম :
বাউফলে গণকবরস্থানে চাঁদা চেয়ে হামলা, প্রশাসনের বিরুদ্ধে ঘুষ দাবীর অভিযোগ। সাবেক ডিজিএফআই এর মহাপরিচালক জেনারেল আকবর এবং এস এসএফ প্রধান লে. জেনারেল মুজিবুর রহমান এখন ভারতে মোদির আশ্রয়ে। জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে তৎকালীন সেনাপ্রধান মুবীন। আজ ১২ জানুয়ারি বিপ্লবী যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী। ইমাম খোমেনি ও আমেরিকার গুঁটিচাল। সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। এক যে ছিল নেতা–দেবারতী মুখোপাধ্যায়। রাজনীতির রহস্য মানব সিরাজুল আলম খান। ভোলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন। গ্যাস সংকটে জ্বলছে না চুলা।  সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে জিম্মি ভোক্তাগণ।  এটি ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা —-ক্যাব সভাপতি। 
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

হাসনাবাদে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত।

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা থানাধীন আমির গঞ্জ ইউনিয়নস্হ হাসনাবাদ গ্রামে সনাতন ধর্মাবলম্বী ভক্ত বৃন্দদের উদ্যোগে হাসনাবাদ মধ্যপাড়া সার্বজনীন নাট মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ ৬ ডিসেম্বর রোজ শনিবার ছিল সমাপনী দিন। এতে প্রধান অতিথি ছিলেন হাসনাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী,রায়পুরা থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ কে এম জাহাঙ্গীর আলম বাদল, আমন্ত্রিত বিশেষ অতিথি, বিশিষ্ট দানবীর ও রাজনৈতিক ব্যক্তিত্ব, রায়পুরা ৫ আসন থেকে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য  আমিরগঞ্জ ইউনিয়নের অতি পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ সেবক,এস, এম আমিনুল হক, সাংবাদিক মাহবুবুর রহমান খান, (সম্পাদক -প্রকাশক,দৈনিক জনতার দেশ ও জনতার দেশ টিভি) হাসনাবাদ গ্রামের তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী  গাজী লুৎফুর রহমান রবিন। সমাপনী অনুষ্ঠানে, একেএম জাহাঙ্গীর আলম বাদল বলেন,ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই শান্তিপূর্ণ ভাবে একত্রে বসবাস করতে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমি করবো ইনশাল্লাহ।সংখ্যালঘুদের উপর কোন অত্যাচার নিপীড়ন বরদাস্ত করা হবে না।স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করতে এবং নিরাপদে বসবাস করতে সকল সংখ্যালঘুদের পাশে আমি আছি এবং থাকব ইনশাল্লাহ।আমন্ত্রিত বিশেষ মেহমান আলহাদ জামাল হোসেন চৌধুরী বলেন,বাংলাদেশ নামক ভূখন্ডে সকল নাগরিকের স্বাধীনভাবে নিরাপদে বসবাসের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের অধিকার রয়েছে।কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ দেওয়া হবে না।আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই ভাই ভাই।আমরা সকলেই এদেশের স্বাধীন নাগরিক।সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি শান্তিপ্রিয় সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করাই  হোক আমাদের মূল লক্ষ্য। আমাদের মাঝে কোন অপশক্তি যেন ধর্মীয় বিভেদ সৃষ্টি করে সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে এই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। পরিশেষে এই দুই নেতা উভয়ই  রাজধানী ঢাকায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেন এবং আগামী ত্রৈয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচন করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category