শিরোনাম :
মহিপুরে কোষ্টগার্ডের মারধরে আহত শ্রমিক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ।কা বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে ৮টি খড়কুটার কুড় ভষ্মিভূত। আমিরগঞ্জে (রায়পুরা,নরসিংদী) রাস্তা প্রশস্ত করণের নিমিত্তে সরকারি জায়গায় স্হাপিত সকল অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ অভিযান। বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দ্বে অনার্স পরীক্ষার কেন্দ্র বা‌তিল। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। তন্মধ্যে পুরুষ ১১ নারী ০২। নরসিংদীর রায়পুরাতে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী অবশেষে প্রতারক গ্রেফতার। প্রিন্স করিম আগা খান এবং বিশ্বে ইসমাইলি শিয়া মুসলমানদের বিস্তৃতি। পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক ( সাবেক আইজিপি) বাহারুল আলম। মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত।
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

আমিরগঞ্জে (রায়পুরা,নরসিংদী) রাস্তা প্রশস্ত করণের নিমিত্তে সরকারি জায়গায় স্হাপিত সকল অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ অভিযান।

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ক্রাইম রিপোর্টার:

নরসিংদী, আরশীনগর টেম্পু স্ট্যান্ড থেকে রায়পুরার শ্রীরামপুর রেলগেট পর্যন্ত সরকারি জায়গায় নির্মিত সকলঅবৈধ স্হাপনা,দোকানপাট উচ্ছেদ অভিযানে নামে  জেলা প্রশাসন। ঘটনার বিবরণে জানা গেছে, নরসিংদীর আরশীনগর থেকে রায়পুরা পর্যন্ত রাস্তাটি (জেলা সড়ক)৩২ ফিট প্রশস্হ করার কাজ দুবছর আগেই শেষ হয়ে যেতো।রাস্তা প্রশস্ত করণে প্রধান অন্তরায় হচ্ছে নরসিংদী টু রায়পুরা সড়কে রাস্তার মাঝখানে রেলওয়ের  সরকারি জায়গায় অবৈধ স্হাপনা ও দোকানপাট নির্মাণ।

রোডস এন্ড হাইওয়ে নরসিংদী সূত্রে জানা গেছে এই অবৈধ স্হাপনার কারণে রাস্তা প্রশস্ত করা সম্ভব হচ্ছিল না।অবশেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে রোডস এন্ড হাইওয়ে অদ্য ২৫ এপ্রিল নরসিংদী -৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর উপস্হিতিতে জেলা প্রশাসন আমিরগঞ্জ রেল স্টেশনের দক্ষিন পাশ থেকে জেলা সড়কের মাঝখানে রেলওয়ের জায়গায় নির্মিত সকল অবৈধ স্হাপনা ও দোকানপাট ভাঙ্গার কার্যক্রম শুরু করেন।সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্য্ন্ত এই উচ্ছেদ অভিযান চলে। স্হানীয় সংসদ সদস্য ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রায়পুরা,এসিল্যান্ড রায়পুরা,ওসি রায়পুরা( মজিবুর রহমান) ক্যাম্প ইনচার্জ আমিরগঞ্জ (মো:সোহরাব হোসেন) উপজেলা বিএনপির শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ সহ এলাকার শতাধিক উৎসুক জনতা।এই উচ্ছেদ অভিযানের বিষয়ে স্হানীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এর কাছে দৈনিক জনতার দেশ এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল এই অভিযান কি শুধু আমিরগঞ্জেই সীমাবদ্ধ, নাকি অন্যান্য স্হানে ও পরিচালিত হবে?জবাবে তিনি বিনয়ের সাথে জানান, শুধু আমিরগঞ্জ নয়,আরশিনগর থেকে রায়পুরা পর্যন্ত সরকারি জায়গায় যত অবৈধ স্হাপনা দোকানপাট আছে যে গুলো রাস্তা প্রশস্ত করণে প্রতিবন্ধকতা মনে হয় সব উচ্ছেদ করা হবে।সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে।

আমিরগঞ্জ  ইউনিয়নের শত শত মানুষ উপস্থিত থেকে  বুলডোজারের এই ভাঙ্গন দৃশ্য স্বচক্ষে দেখে খুব খুশি হয়েছেন। অনেকেই বলছেন এতদিন পর অবৈধ দখল দারিত্বের অবসান হয়েছে নরসিংদী টু রায়পুরা আমরা ৩২ ফুট রাস্তা পাবো।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category