শিরোনাম :
মহিপুরে কোষ্টগার্ডের মারধরে আহত শ্রমিক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ।কা বাউফলে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে ৮টি খড়কুটার কুড় ভষ্মিভূত। আমিরগঞ্জে (রায়পুরা,নরসিংদী) রাস্তা প্রশস্ত করণের নিমিত্তে সরকারি জায়গায় স্হাপিত সকল অবৈধ স্হাপনা দোকানপাট উচ্ছেদ অভিযান। বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দ্বে অনার্স পরীক্ষার কেন্দ্র বা‌তিল। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। তন্মধ্যে পুরুষ ১১ নারী ০২। নরসিংদীর রায়পুরাতে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী অবশেষে প্রতারক গ্রেফতার। প্রিন্স করিম আগা খান এবং বিশ্বে ইসমাইলি শিয়া মুসলমানদের বিস্তৃতি। পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক ( সাবেক আইজিপি) বাহারুল আলম। মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত।
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মহিপুরে কোষ্টগার্ডের মারধরে আহত শ্রমিক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন ।কা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুর  কোষ্টগার্ড সদস্যদের মারধরে মো.শামীম ফকির (২৮) নামে এক শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) রাত সাড়ে  ১০ টার দিকে এ ঘটনা ঘটার পর রাত পৌনে ২ টার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে। সে ওই গ্রামের রনি ফকিরের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে আহত শামীম ফকির জানান, তিনি সহ তার এক ছোট ভাই সোনাতলা নদীর উপর নির্মিত হাজীপুর সেতুতে ঘুরতে যান। এ সময় সাদা পোষাকধারী কোষ্ট গার্ডের তিন সদস্য তার কাছে এসে নানান প্রশ্ন করে তাকে ধরে নিয়ে যান মহিপুর থানার নিজামপুর কোষ্টগার্ড অফিসে। সেখানে তাকে চিংড়ির রেনুপোনার গোয়েন্দাগিরি করার অভিযোগে তাকে মারধর করা হয়। এমনকি তার অন্ডকোষ লক্ষ্য করে লাথিও মারা হয়। এসময় কোরবানীর পশু ক্রয়ের জন্য পকেটে থাকা ১০ হাজার ৭০০ টাকা তারা নিয়ে যায়। এছাড়া তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি তার হাত -পা বেধেঁ বৈদুতিক শর্ট দেয়া হয় বলে শামীম ফকির এ প্রতিনিধিকে জানান।
এদিকে,হাজীপুরের স্থানীয় বাসিন্দাদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন'” চিংড়ির রেনুপোনা শিকারের মৌসুমে প্রায় প্রতিদিনই শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের নাকের ডগায় নিষিদ্ধ জাল ব্যবহার করে চিংড়ির রেনুপোনা অবাদে শিকার করে যাচ্ছে। এ গুলো বন্ধ করে না তারা,এর রহস্য কি ?
এছাড়া কোষ্টগার্ড সদস্যরা কারোর হাত-পা বেধেঁ নির্যাতন করলে সেটাকি অমানবিক বেআইনি হবেনা?
অপরদিকে, কলাপাড়া হাসপাতালের ইমার্জেন্সী বিভাগ সূত্রে জানা গেছে, শামীম ফকিরকে রাত ১ টা ৫০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি  করা হয়েছে।তার শরীরে ফুলা,জখম রয়েছে বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশনের এই মোবাইল নম্বরে  (01769443205) কল করলে রিসিফকৃত ব্যক্তি নিজেকে কোষ্টগার্ডের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং নিজের নাম বলতে অপারগতা প্রকাশ করে এবং কোষ্টগার্ড অফিসে এমন কোন ঘটনা ঘটেনি  বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category