ক্রাইম রিপোর্টার ঃ
গতকাল ১১.০৮.২০২৬ খ্রি.রোজ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকার সময় আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) মো: সোহরাব হোসেন গোপন সূত্রে অবগত হন যে,একজন জাল নোট চক্রের হোতা ফাঁড়ির পাশ্ববর্তী এলাকা খলাপাড়া বাজারে অবস্হান করছে।
সংবাদ পাওয়া মাত্র তিনি তার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিক কে,বি বাংলাবাজার (খলাপাড়া) থেকে জনৈক খোরশেদ মিয়ার মোদির দোকানের সামনে পাকা রাস্তার উপর উত্তর হইতে ১৮ টি ৫০ টাকার জাল নোট মোট ৯০০/- টাকা সহ আসামি ১/ মোঃ ইমন (২৪), পিতা-ইউনুস আলী সাং-ব্রাহ্মন্দী থানা-শিবপুর জেলা নরসিংদীকে গ্রেফতার করেন।
আইনি প্রক্রিয়া শেষে ফাঁড়ি ইনচার্জ সোহরাব হোসেন পরবর্তীতে তাকে রায়পুরা থানায় সোপর্দ করেন।
ঘটনার সত্যতা জানতে,সোহরাব হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং “দৈনিক জনতার দেশ” কে বিনয়ের সহিত জানান,আমি অভিযুক্ত কে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছি এ ব্যাপারে পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করা হবে।
তথ্যসূত্র
#আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ,সাব-ইন্সপেক্টর (এসআই): মো:সোহরাব হোসেন।