• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা! কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ! গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং ওপিসিএ’র উদ্যোগে কক্সবাজারে আয়োজিত হল গোলটেবিল বৈঠক: সংযুক্ত, সমন্বিত ও টেকসই স্বাস্থ্যসেবা এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ! নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন!

চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ!

Reporter Name
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি|জনতার দেশঃ
চট্টগ্রামের রাউজানে এক চাঁদাবাজ সন্ত্রাসী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশের সাথে সন্ত্রাসীদের ভয়ানক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি)সংবাদ সম্মেলন ও স্থানীয় সূত্রে ঘটনার বিস্তারিত তুলে ধরা হলো।
ঘটনার সূত্র পাত ও কারণঃ
রাউজান এলাকায় দীর্ঘদিন ধরে মোঃ জানে আলম প্রকাশ ডাকাত আলম এবং মোঃ আজিজ প্রকাশ আজিজ বসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ সশস্ত্রচক্র চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর তারা আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। এই অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ চক্রটিকে গ্রেপ্তার অভিযানে নামে।
বুধবার ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ঃ৩০ থেকে ১০:৪০ মিনিটের দিকে রাউজান থানার পুলিশ কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় ডাকাত আলমের বসত ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতরে ও আশেপাশে ফুট পেতে থাকা ডাকাত আলম আজিজ বস দিলদার হোসেন রুবেল মামুন ও বাচা সহজ ৬-৭ জন সশস্ত্র সন্ত্রাসী পুলিশের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলা গুলি ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এলাকাটি পাহাড় ও জঙ্গলের কাছাকাছি হওয়ায় অন্ধকার ও ভৌগোলিক সুবিধার সুযোগ নিয়ে মূল হোতা ডাকাত আলম ও আজিজ বস সহ বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সন্ত্রাসীদের অতর্কিত গুলি ধর্ষণে রাউজান থানার চারজন এসআই ১.জান্নাতুল নাঈম রাজন ২.খোরশেদ আলম ৩.বায়জিদ মৃধা ৪.জাহাঙ্গীর আলম এবং দুইজন এএস আই জুয়েলচন্দ্র বিশ্বাস ও রবিউল হোসেন সহ মোট ১২ জন পুলিশ সদস্য গুলি বিদ্ধ হয়ে আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। তারা এখন সুস্থ্য আছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোলাগুলির এক পর্যায়ে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাত আলমের অন্যতম প্রধান সহযোগী দিলদার হোসেন (৩৭)নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদঃ
গ্রেফতারকৃত দিলদারের হেফাজত থেকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল ও আস্তানা থেকে বিপুল পরিমান বিপদজনক অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি দোনলা বন্দুক এবং একটি এক নলা কাঁটা বন্দুক, ১১১ রাউন্ড চায়না রাইফেলের গুলি( যা সাধারণত পুলিশ ব্যবহার করে থাকে বলে এসপি জানান) ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা, দুইটি কটিএবং দুইটি রাখার প্রসেস পাউচ।
চট্টগ্রামের পুলিশ সুপার মো:মাসুদ আলম গত ২ অক্টোবর ১ অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাউজানে রায়হান বাহিনী নামের পুরনো সন্ত্রাসী গ্রুপটি পুলিশের টানা অভিযানে দুর্বল হয়ে পড়ার সুযোগে এই ডাকাত আলম আজিজ বস গ্রুপটি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। পলাতক আসামিদের ধরতে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান এখনো অব্যাহত রয়েছে।
তথ্যসূত্রঃ
# চট্টগ্রাম পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
#চাটগাঁও নিউজ
# বিডিনিউজ ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category