শিরোনাম :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দ্বে অনার্স পরীক্ষার কেন্দ্র বা‌তিল। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। তন্মধ্যে পুরুষ ১১ নারী ০২। নরসিংদীর রায়পুরাতে নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরী অবশেষে প্রতারক গ্রেফতার। প্রিন্স করিম আগা খান এবং বিশ্বে ইসমাইলি শিয়া মুসলমানদের বিস্তৃতি। পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক ( সাবেক আইজিপি) বাহারুল আলম। মুঘল সম্রাট বাবরের পরাজয় এবং শানে শাহ ওবায়দুল্লাহ আহরার (রহঃ)। বিতর্কিত ধনকুবের আজিজ মোহাম্মদ ভাই এবং তার রূপালী জগত। ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে — তথ্য মন্ত্রী। বাংলাদেশ যদি ইরান সংক্রান্ত ব্যাপারে নিজেদের অবস্হান পরিবর্তন না করে পরের বার হরমুজ প্রণালী পার হতে চেষ্টা করা হলে বাংলাদেশী জাহাজ কে অস্ত্রের ভাষায় জবাবা দেয়া হবে—–ইরান নৌবাহিনী। আমিরগঞ্জ (রায়পুরা,নরসিংদী) রেল স্টেশনের দক্ষিণ পাশে সরকারি জায়গায় নির্মিত সকল অবৈধ দোকান-পাট উচ্ছেদের সিদ্ধান্ত আগামী ২৫ এপ্রিলের আগে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে ‘রোডস এন্ড হাইয়ের কড়া’নোটিশ।
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। তন্মধ্যে পুরুষ ১১ নারী ০২।

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট :
আওয়ামী লীগ সরকারের সুবিধা ভোগী ও অতিমাত্রায় উৎসাহী বলে পরিচিতপুলিশের ডি আই জি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সরকার। তাদের বিরুদ্ধে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন নিপীড়নের  অভিযোগ রয়েছে। গত ২২ এপ্রিল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখা রাষ্ট্রপতির আদেশ ক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।সিনিয়র সচিব মাহবুবুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই কর্মকর্তাদের চাকুরি থেকে অবসর দেওয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন,১. পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ডক্টর এ এফ এম মাসুম রব্বানী ২. টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন ৩.রংপুর পিটিসির কমান্ড্যান্ট আশরাফুজ্জামান ৪. এন্টি টেররিজম ইউনিটের  ডিআইজি এ জেড এম  নাফিউল ইসলাম ৫.ডিআইজি  মনিরুল ইসলাম ৬.নৌ পুলিশের ডিআইজি আবুল ফায়েজ ৭.পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান ৮.এপিবিএন হেডকোয়াটারের ডিআইজি মনিবুর রহমান ৯.রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন ১০. পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম ১১. শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক ১২.পুলিশ টেলিকম এর ডিআইজি আমিনুল ইসলাম১৩. এপিবিএন এর ডিআইজি সালমা বেগম।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর জনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র:

# স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ – ১ শাখা।

# দৈনিক আমার দেশ।

# দৈনিক যুগান্তর।

# দৈনিক প্রথম আলো।

# দৈনিক নয়াদিগন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category