শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা।

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

  1. চট্টগ্রাম প্রতিনিধি:
    মেয়ে হাত-পা চেপে ধরেন, বুকের ওপর বসেন স্ত্রী, ছুরি চালান তার ছেলে।

২৮ এপ্রিল দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রামের নাজিরহাট উপজেলার বক্তপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শুক্কুর মোহাম্মদের  বাড়িতে এ অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ শাহ জাহান দীর্ঘ ৩০ বছর কুয়েতে কঠোর পরিশ্রম করে সম্প্রতি দেশে ফিরেছিলেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী কামরুন নাহার জুমুর (৪১), ছেলে শাহরিয়ার জাহান আতিক (১৯) এবং মেয়ে শাহরিয়া জাহান আরিফাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ জাহান প্রবাসে থাকাকালীন তার উপার্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩০ ভরি স্বর্ণালংকার এবং একটি দ্বিতল ভবনসহ একাধিক সম্পত্তি গড়ে তুলেছিলেন।

সম্প্রতি দেশে ফিরে তিনি নিজের চিকিৎসার খরচ ও ব্যবসার জন্য স্ত্রীর কাছে ২ লাখ টাকা চাইলে কামরুন নাহার তা দিতে অস্বীকৃতি জানান। এছাড়া শাহ জাহান তার বৃদ্ধ বাবা-মায়ের নিয়মিত ভরণপোষণ করতেন, যা নিয়ে স্ত্রী ও সন্তানদের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই কলহের জেরে তারা একই ভবনের পৃথক কক্ষে বসবাস করতেন।

ঘটনার রাতে স্ত্রী কামরুন নাহার পরিকল্পিতভাবে শাহ জাহানের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পাশে শুয়ে থাকার পর, মশার কয়েল জ্বালানোর কথা বলে তিনি কক্ষ থেকে বেরিয়ে যান এবং ছেলে ও মেয়েকে সাথে নিয়ে পুনরায় ফিরে আসেন। এরপর তাদের মধ্যে মেয়ে তার বাবা শাহ জাহানের হাত-পা চেপে ধরেন এবং স্ত্রী বুকের ওপর উঠে গলা টিপে ধরেন। এ সময় ছেলে আতিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।হামলাকারীরা তাকে মৃত ভেবে কক্ষ ত্যাগ করলে শাহ জাহান কোনোমতে বাথরুমে গিয়ে স্থানীয় মুরব্বিদের ফোন করে প্রাণভিক্ষা চান। এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

ছবি:

সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category