শিরোনাম :
স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক। আততায়ীর বন্দুক নিশানা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

গৌরিপুরে ডাব পাড়তে গিয়ে বি*দ্যু*ৎ স্পৃষ্টে ব্যবসায়ীর মৃ*ত্যু

Reporter Name / ৩৩৮ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরা মিয়া (৫০) নামে এক ডাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরা মিয়া উপজেলার ডাউকি গ্রামের মৃত একরামুল হাসানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিরা মিয়া পেশায় একজন ডাব ব্যবসায়ী। তিনি ওইদিন দামগাঁও গ্রামের এক ব্যক্তির গাছ থেকে ডাব ক্রয় করে নিজেই পাড়তে গাছে ওঠেন। এসময় গাছের ডালের সাথে জড়িয়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শামছুদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category