শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি।

সাইবার হামলার শিকার উবার: প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য ও ড্রাইভিং লাইসেন্স নম্বর চুরি!

সাইবার হামলার শিকার উবার: প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য ও ড্রাইভিং লাইসেন্স নম্বর চুরি!

সায়েন্স ডেস্কঃ

সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এতে প্রতিষ্ঠানটির প্রায় দেড় লাখ চালকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। চুরি হওয়া তথ্যের তালিকায় রয়েছে চালকদের নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে উবারের তৃতীয় পক্ষের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের সিস্টেমে সাইবার হামলা চালায় হ্যাকাররা। ওই হামলার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লগইন সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয় তারা। পরে সেসব তথ্য ব্যবহার করে উবারের তথ্যভান্ডারে অনুপ্রবেশ করে চালকদের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আইওয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চলতি সপ্তাহে জমা দেওয়া নোটিশে উবার জানায়, গত ৯ অক্টোবর ফায়ারওয়ার্কস এআই তাদের সাইবার হামলার বিষয়টি অবহিত করে। এরপর থেকেই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ফায়ারওয়ার্কস এআই এমন একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, যার প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপাররা বিভিন্ন ওপেন-ওয়েট এআই মডেল ব্যবহারের সুযোগ পান। গত মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ওপর সাইবার হামলার বিষয়টি প্রকাশ করেছিল।

এ বিষয়ে টেকক্রাঞ্চকে দেওয়া বক্তব্যে উবারের এক মুখপাত্র জানান, তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ারওয়ার্কস এআইয়ের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত চালকদের নোটিশ পাঠানো হচ্ছে। উবারের কিছু তথ্য ওই প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ফায়ারওয়ার্কসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন উবারের ওই মুখপাত্র।

অন্যদিকে, ফায়ারওয়ার্কস জানিয়েছে, আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে পরিচালিত একটি সাইবার অপরাধী চক্র এই হামলার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কোনো পরিচিত হ্যাকার গোষ্ঠী উবারের চালকদের তথ্য চুরির দায় স্বীকার করেনি।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ