শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
স্বাস্থ্য ও চিকিৎসা

দেশে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ২০২ রোগী!

দেশে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ২০২ রোগী!
হেল্থ ডেস্ক|জনতার দেশঃ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, সিলেটে ৩ জন এবং খুলনায় ১ জন মারা গেছেন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২০২ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৭০ জন, রাজশাহীতে ৪৫, সিলেটে ১৭০, চট্টগ্রামে ১৯৬ জন, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২ এবং রংপুরে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

এছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৫৪ জন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।
টপিক: স্বাস্থ্য ও চিকিৎসা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ