• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা! কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার! “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না” এই নির্বাচনকে ঘিরে কোন দলীয় কিংবা প্রশাসনিক প্রভাব বরদাশত করা হবে না —জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম! চানপাড়ায় চাঁদাবাজি, রাস্তা দখল ও হয়রানি: আইনি প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন, বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা! নেপালের মধ্যপ্রদেশ গোরখা জেলায় আকস্মিক ভয়াবহ বন্যার কারণ অনুসন্ধানে বিজ্ঞানীদের গবেষণা তথ্য” ‎দিল্লিতে চলমান আন্দোলনে দমন-পীড়ন, গ্রেফতার বন্ধ এবং আন্দোলনে সংহতি জানিয়ে মশাল মিছিল অনুষ্ঠিত! কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক আশরাফুল আলম নান্টুর ইন্তেকাল। সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান! এমপি হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশ করব: দেলাওয়ার হোসেন! কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু, দুই শিশুর মৃত্যুতে শোকের ছা

বর্তমান সরকারে দুইজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ অনেক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী উপদেষ্টা ছাড়াই একা সামলাচ্ছেন মন্ত্রী!

Reporter Name
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ মাহবুবুর রহমান খানঃ

নতুন মন্ত্রি প্রতিমন্ত্রীদের শপথের পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন ও প্রতিমন্ত্রী২৪ জন। আগে মন্ত্রিসভা ছিল ৪৮ সদস্যের।প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী।
নতন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন,  আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরি, আন্দালিব রহমান পার্থ।

(বঙ্গভবন ঢাকা ২১ আগস্ট ২০২৬ ছবি :প্রধানমন্ত্রীর প্রেস উইং)
তুলনামূলক কম কাজের পরিধির মন্ত্রণালয়েও মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টাও দায়িত্ব পালন করছেন। আবার কোন কোন মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। এমনকি কেউ কেউ একাই তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব সামলাচ্ছেন। একই সঙ্গে কোন কোন মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকলেও উপদেষ্টা নেই, আবার কোথাও মন্ত্রী একাই দায়িত্ব পালন করছেন।
মন্ত্রিসভার দপ্তর বন্টনের এই চিত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভারসাম্যের প্রশ্ন ওঠেছে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। সাধারণত কোন মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকার উদাহরণ থাকলেও এ কি মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনার নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
মন্ত্রিসভার এসব বিষয় নতুন করে আলোচনায় এসেছে গত শুক্রবার মন্ত্রিসভায় নতুন করে পাঁচজন সদস্য যুক্ত হওয়ায়  এবং একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করার পর। ফলে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন প্রতিমন্ত্রী ২৪ জন। আগে মন্ত্রীসভা ছিল ৪৮ সদস্যের প্রধানমন্ত্রী ছাড়া ২৬ জন মন্ত্রী ২৩ জন প্রতিমন্ত্রী

এর বাইরে মন্ত্রী ও প্রতিবন্ধীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন ১০ জন। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদা তিনজন বিশেষ সহকারি আছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)নির্বাহী চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। এরপর একাধিকবার মন্ত্রিসভায় দপ্তর পরিবর্তন ও নতুন সদস্য যুক্ত করা হয়। এখন আবার মন্ত্রিসভা সম্প্রসারণ করা হলো।

(নোট: নতুন মন্ত্রী সভার সদস্যগণ: সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নরসিংদী -২ আসনের এমপি ড. আব্দুল মঈন খান,রশিদুজ্জামান মিল্লাত,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী,সাচিংপ্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী,ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,তথ্য ও সম্প্রচার মন্ত্রী,আফরোজা খানম রীতি খাদ্য মন্ত্রণালয়। হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী,শামীম কায়সার লিংকন ধর্ম প্রতিমন্ত্রী)
যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারীঃ

৫ টি মন্ত্রণালয়ে একাধারে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা  রয়েছেন। এছাড়া দুটি মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও বিশেষ সহকারী আছেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় তিনি একাই সামলাচ্ছেন। তবে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।প্রথমে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও গত মার্চে তার মত আট জন প্রতিমন্ত্রীর হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছিল।
তবে অর্থও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন জাহেদুর রহমান।
জাহেদুর সংস্কৃতি ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পলিসি  স্ট্রেটিজি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন। নতুন তথ্যমন্ত্রী হয়েছেন আন্দালিব রহমান পার্থ। এখানে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন ইয়াসের খান চৌধুরী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ভিপি নুরুল হক নূর এবং উপদেষ্টার দায়িত্বে আছেন মাহেদী আমিন।  প্রবাসী ছাড়াও শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আর মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।
অন্যদিকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন আ ন ম এহসানুল হক মিলন। এরমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।  প্রথমদিকে তিনি ওই  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন পরে দায়িত্ব কমানো হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন আব্দুল আউয়াল  মিন্টু। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন শেখ ফরিদুল ইসলাম। এই মন্ত্রণালয়ে কোন উপদেষ্টা নেই। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন মোঃ সাইমুম পারভেজ।
স্বাস্হ্য  মন্ত্রীর দায়িত্বে আছেন সরদার মোঃ সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী এম এ মুহিত।তাছাড়া এই মন্ত্রণালয়ে  প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া  বিশেষ সহকারীর দায়িত্বে আছেন এস এম জিয়াউদ্দিন হায়দার।

আলোচনা বেশি পররাষ্ট্র নিয়েঃ
দুই প্রতিমন্ত্রী হওয়ার পর এখন বেশি আলোচনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এই মন্ত্রণালয়ের মন্ত্রী খলিলুর রহমান। এতদিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির। ইদানিং তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম ।এখন পররাষ্ট্র  মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী।দুই জন প্রতিমন্ত্রী  যুক্ত হওয়ায় এখন আর পররাষ্ট্রে উপদেষ্টা নেই।
আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ( এ জেড এম জাহিদ হোসেন) সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালন করছেন সমাজকল্যাণে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এই দুই মন্ত্রণালয়ে উপদেষ্টা নেই। এতদিন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গাইবান্ধা -৪  আসনের সংসদ সদস্য মোঃ শামীম কায়সার লিংকন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ইশরাক হোসেন এই মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী। কোন উপদেষ্টা নেই।
ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, হেলাল উদ্দিন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।কোন উপদেষ্টা নেই।  পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন সাচিং প্রু
জেরি।মোঃ আমিনুর রশিদ কৃষি এবং  প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্বে আছেন এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন সুলতান সালাউদ্দিন টুকু।
পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও আবাসন মন্ত্রীর দায়িত্বে আছেন আসাদুল হাবিব দুলু এবং প্রতিবন্ধী এম ইকবাল হোসেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান একাই মন্ত্রণালয় সামলাচ্ছেন। গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের তার সঙ্গে প্রতিমন্ত্রীআহমেদ সোহেল মঞ্জুর।
ডাক,তার,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন ফকির মাহবুব আনাম এই দুই মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালন করছেন রেহান আসিফ আসাদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন মোঃ আব্দুল বারী আর এই মন্ত্রণালয়ের মন্ত্রীর
পদমর্যাদায় উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

তথ্যসূত্র:

#বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

# বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট।

প্রতিবেদক-

সম্পাদক-প্রকাশক, দৈনিক জনতার দেশ (অনলাইন পোর্টাল)

ছবি: সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category