স্টাফ রিপোর্টার :
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এর ঠাকুরগাঁও ১ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার ২২ আগস্ট সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা৩ ঠাকুরগাও -১আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হল।
বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ’ছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।
একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার ও ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কার্যালয়, বিরোধী দলীয় নেতার কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা
করা হয়েছে এখন আমরা আইনি বিধি দেখেপরবর্তী ব্যবস্থা নেব।
আগামী ৯০ দিনের মধ্যে উপ -নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও- ১ আসনে উপ-নির্বাচনের জন্য বেশি সময় নেব না। দ্রুত নির্বাচনের আয়োজন করা হবে।
তথ্য সূত্র:
# নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন পত্র।
# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।