• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ! শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ! ভারতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে ৮শিক্ষার্থীর সলিল সমাধি! সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে মারধোরের মুখে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন! চট্টগ্রামে পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ১২ পুলিশ গুলিবিদ্ধ! রাজধানীতে বিএনপি দলীয় নেতা কর্মিদের তুঘলকি কাণ্ড! সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী, আটক ১১! বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল! বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের চিকিৎসা, একজনকে জরিমানা!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধারের পর তাকে আটক করেছে বিমান বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ!

Reporter Name
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
গত এক ১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ঃ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এই যৌথ অভিযান চালানো হয়।
একটি নির্ভরযোগোর সূত্রে জানা গেছে, ঢাকা কাস্টমস হাউজের এয়ারপোর্ট ইউনিটের কর্মকর্তারা বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক)এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করেন।
সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান নামে বাংলাদেশ এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করা হয়।
ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করার সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় নয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নয়টি সোনার বারের মোট ওজন(১ হাজার ৪৪৯ দশমিক ৪৯ গ্রাম প্রায় দেড় কেজি)বর্তমান বাজারে এই সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১০ লাখ টাকা প্রায়।
আটকের পর বিমান কর্মী ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই সোনা চোরাচালান চক্রের সঙ্গে আরো একজন বিমান যাত্রীকে আটক করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ওই যাত্রীর নাম প্রকাশ করেনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২ অক্টোবরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস আইন ২০২৩ এবং দেশের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্রঃ
# শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তি।
#বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত সংবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category