আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভিয়াগর সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়ে সমুদ্রে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় নিহত সবাই পুনের একটি বেসরকারি কোচিং সেন্টার উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায় ২৫ছেলে ১৭ মেয়ে ও ৬ শিক্ষকসহ মোট ৪৮ জনের দলটি পিকনিকের জন্য দিভিয়াগর সমুদ্র সৈকতে যায়। একপর্যায়ে ৮ শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নামলে প্রবল স্রোতে তারা ভেসে যায়।পানির গভীরতা ও স্রোতের তীব্রতা বুঝতে না পারায় তারা বিপদে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে।পরে ৮ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্হানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে নিহতদের সবার বয়স ১৬ /১৭বছরের কাছাকাছি। নিহতরা হলেন : ১.যশোকিরণ ওয়ান খেড়ে
২.সোহম তুকারাম ভান্ডভালকর ৩.তন্ময় দত্তাত্রেয় ভাহিলে
৪.কৌস্তুভ সন্দীপ দাউন্ড ৫.কৈবল্য সতীশ ওয়াসানকার
৬.রাজভীর যুবরাজ ভাহিলে ৭.প্রণব রানা দাস বানসোদ ও ৮.সুমিত ভারত আহিরে।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে শিব সেনা বিধায়ক মাহেন্দ্র দালভি বলেন, সমুুদ্রের জোয়ার পানির গভীরতা ও স্রোতের ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের যথাযত ভাবে সতর্ক করা প্রয়োজন ছিল।
এদিকে নিহতদের মরদেহ আলান্দিতে পাঠানোর পাশাপাশি জীবিত শিক্ষার্থীদের বাড়িতে ফেরানোর প্রস্তুতি চলছিল
তথ্যসূত্রঃ.
# দ্য ডেইলি অবজারভার
# দ্য ইন্ডিয়া টুডে