শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে, নির্বাচন বানচাল করতে পারে ——— প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Reporter Name / ৩৪১ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ডেক্স রিপোর্ট :

অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা কারীদের সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, দেশের জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে আছে। সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী পরিস্থিতির কারণে মানুষ একটি প্রকৃত নির্বাচন থেকে বঞ্চিত ছিল কিন্তু সেই দিন শেষ।  এখন মানুষ চায়   সকল ভয় ভীতির বাইরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।  মানুষ ঐক্যবদ্ধ হলে কোন শক্তি তাদের অধিকার কেড়ে নিতে পারবে না।মানুষ এখন সেই দিনটির অপেক্ষায়  অধীর আগ্রহে আছে। কোন শক্তি নেই যে, নির্বাচন বালচাল করতে পারে।যারা নিজের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। গত শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার ঘরিষার ইউনিয়নের সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের পথে হাঁটছে। জাতি জেগে গেছে। এখন আর কাউকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আগামী নির্বাচনকে ঘিরে যে গণজাগরণ  তৈরি হয়েছে তা আর কোন শক্তিতেই থামানোর যাবে না। তিনি বলেন সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী পরিস্থিতির কারণে মানুষ একটি প্রকৃত স্বচ্ছ নির্বাচন থেকে বঞ্চিত ছিল। কিন্তু সেই দিন শেষ।  এখন মানুষ চায় একটি সুষ্ঠু স্বচ্ছ ও ভয়ের বাইরে অবাধ নির্বাচন। মানুষ ঐক্যবদ্ধ হলে কোন শক্তিই তাদের অধিকার কেড়ে নিতে পারবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কী,না– এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন,” যারা পতিত স্বৈরাচারের পার্টি তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই”।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে অস্ত্রের জোরে বিরোধীদের দমন করেছে। নিরাপদ পরিবেশ তৈরি করার বদলে তারা রাইফেল- পিস্তল নিয়ে ভোট কেন্দ্রে হামলা করেছে, ছাত্র যুবকদের ভয় দেখিয়ে রাজনৈতিক মাঠ দখল করেছে। ভেবেছিল মানুষ আরো বহু বছর চুপ থাকবে। কিন্তু পুরু জাতি যে জেগে উঠেছে তা তারা বুঝতেই পারেনি।

তারেক রহমান ভোটার  না হয়েও নির্বাচনে অংশ নিতে পারবে কী,না– এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তাদের নিজস্ব কিছ নিয়ম নীতি আছে, তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ নিয়ে তিনি বলেন, সুনাম ও অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে আমরা আহ্বান করছি। বিশ্ব দেখুক বাংলাদেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে। সরকার ও নির্বাচন কমিশনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, কমিশনকে যা যা সহযোগিতা প্রয়োজন সবই দেয়া হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, একটি ফ্রি ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।

তথ্যসূত্র:

#দৈনিক আমার দেশ

#দৈনিক প্রথম আলো

# দৈনিক যুগান্তর

# দৈনিক ইত্তেফাক

শনিবার,১৩ ডিসেম্বর২০২৫ এ

প্রকাশিত তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category