• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ!

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত।

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক।জনতার দেশ:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ৯ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার ১৮ আগস্ট অপারেশন ‘রাদ-উল ফিতনা ৩’এর অংশ হিসেবে জিয়ারাত, হারনাই, ও সুরাব জেলায় এসব অভিযান পরিচালিত হয় বলে নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, জিয়ারাত ও হারনাইয়ের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের গোপন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে একটি বড় ধরনের অভিযান শুরু করে। অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলা হয় এবং সংঘর্ষে ৯ জন সন্ত্রাসী নিহত হয়। আরো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় তাদের আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
নিরাপত্তা বাহিনীর এই অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, ম্যাগাজিন, হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি এবং একটি মোটরসাইকেল সহ নানা ধরনের নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পাকিস্তান নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে
পাকিস্তানে সন্ত্রাস নির্মূল এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০০১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসার পর থেকে পাকিস্তানে বিশেষ করে স খাইবারপাকতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকান্ডের হার বৃদ্ধি পেয়েছে। সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস)সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শেষ ছয় মাসে পাকিস্তানি ঘটে যাওয়া সহিংসতার ৫৭ শতাংশ খাইবারপাখতুনখোয়ায় এবং ৩৫ শতাংশ বেলুচিস্তানে সংঘটিত হয়েছে।
সূত্র:
#পাকিস্তানের সংবাদ সংস্হা ‘ডন’।
# পি,টি,আই ( press Trust of lndia)।
# দৈনিক প্রথম আলো।
#jagoBangla24.
# Voice Banla.
# আল-জাজিরা।
ছবি:প্রতীকি (সংগৃহিত)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category