আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে।বিধ্বস্ত সেই জাহাজটি থেকে ২৩ জন ভারতীয় নাবিক কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্ট গার্ড বাহিনী।
গতকাল ৬ অক্টোবর, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, লাইব্রেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের সেই জাহাজটিতে নাভাল (সমুদ্রে ব্যবহারের উপযোগী) ড্রোন আঘাত হেনেছিল। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল এবং অল্প সময়ের মধ্যে সেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়েছিল। জাহাজটিকে মোট ২৩ জন নাবিক ছিলেন। রাশিয়ার কোস্টগার্ড বাহিনীর উদ্ধারকারী টিম যখন জাহাজটির কাছে পৌঁছায় সে সময় পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়েছিল। জাহাজে মোট২৩ জন নাবিক ছিলেন এবং তারা সবাই ভারতীয় বলে জানা গেছে। আগুনের তীব্রতার কারণে তাদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
নাবিকদের উদ্ধারের পর দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় বলে জানানো হয়েছে রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বলতে থাকা সেই জাহাজটির ছবি প্রকাশিত হয়েছে। সেসব ছবিতে দেখা যাচ্ছে সাগরের বুকে পানিতে জার্সি দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়ার বিশাল কুন্ডলী উড়ছে সেই জাহাজ থেকে।
হামলাটি ঘটেছে কৃষ্ণসাগর তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচির কাছাকাছি সাইরিয়াস এলাকায়।এ ঘটনার পর সাইরিয়াসের সবগুলো সাগর তীরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
কোন পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি, তবে এটি যে ইউক্রেন ঘটিয়েছে -তা মোটামুটি নিশ্চিত। কারণ গোয়েন্দা তথ্য বলছে রুশ অপরিশোধিত তেল পরিবহনের সাথে জড়িত জাহাজ গুলোর উপর নজর দারীর অংশ হিসেবে ট্যাংকারটি এর আগেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
তথ্যসূত্রঃ
#বার্তা সংস্থা এএফপি
# রুশ পরিবহন মন্ত্রণালয়
ছবিঃ
# সংগৃহিত
*ইনসেটে কৃষ্ণ সাগর*