• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

দিনাজপুরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন!

Reporter Name
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

‎

মোঃ নয়ন মিয়া ‎| দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

‎দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই চার উপজেলার ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ২৬টি ফুটবল দল নিয়ে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকল‍্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ও চার উপজেলার বিএনপি’র আয়োজনে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।‎এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন তিনি।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম। এসময় বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং খেলোয়াড় ও খেলা দেখতে আসা দর্শকেরা উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎তিনি আরও বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার একটি উদ্যোগ।
‎
‎বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতে সহায়তা করবে।
‎
‎অনুষ্ঠানে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়ক।‎উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। খেলাকে ঘিরে দর্শক, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category