• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি! নরসিংদীর শিবপুরেআন্তজেলা ডাকাত দলের এক সদস্য এবং মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্রেফতার! নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান, আটক নেই কেউ! থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা! ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে! বিক্রয় প্রতিনিধিদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবী! ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হিমাগারে আলু রেখে লোকসানে কৃষক-ব্যবসায়ীরা কেজিতে খরচ ১৯–২০ টাকা, বিক্রি হচ্ছে ১৪ টাকায়! দিনাজপুরের নবাবগঞ্জে গাছের ডাল মাথায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ছেলে আহত! টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা জব্দ!

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন নোয়াখালীর ব্যবসায়ী, চোখের সামনে বাবার মৃত্যু দেখল ৫ বছরের শিশুকন্যা ।

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক :
​দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে দুবৃত্তদের গুলিতে মোহাম্মদ ইয়াছিন (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ী মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসার গেটের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ইয়াছিনের সঙ্গে থাকা তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা ফারহানাও এ সময় আহত হয়েছে।
​নিহত মোহাম্মদ ইয়াছিন নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. সুজায়েত উল্লার ছেলে। তিনি প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করছিলেন এবং এক বছর আগে পরিবারকে নিজের কাছে নিয়ে আসেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসার সামনে পৌঁছান ইয়াছিন। গাড়ি থেকে নামার পরপরই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুবৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার ওপর হামলা ও গুলির শব্দে এ সময় ইয়াছিনের শিশুকন্যা ফারহানা আতঙ্কিত হয়ে পড়ে এবং সেও গুরুতর আহত হয়।
​দীর্ঘ ১৬ বছর প্রবাসে জীবন কাটিয়ে পরিবারের সাথে সুখে দিন কাটানোর স্বপ্ন ছিল ইয়াছিনের। কিন্তু এক বছরের মাথায় নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। প্রিয় স্বজনের এমন অকাল মৃত্যুতে নোয়াখালীর কাদির হানিফ ইউনিয়নের নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
​তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাউথ বাংলা পরিবার। সংগঠনটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

তথ্যসূত্র:

#প্রিন্ট এণ্ড ইলেকট্রনিকস মিডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category