শিরোনাম :
বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ ফসলের মাঠ বোরো ধান, দেশ জুড়ে কৃষকের মাঝে হাহাকার-আর্তনাদ। স্ত্রী পুত্র কন্যা মিলে বাবাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা। শিক্ষা, সমাজ সেবা ও জাতীয় রাজনীতিতে নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর অবদান। নেতানিয়াহুর অসমাপ্ত মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইরান ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই বাণিজ্যিক দিক থেকে দুটি দেশ কে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। ২৭ এপ্রিল ছিল অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ,কে,ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী। সরকারি খরচে বিরোধ নিষ্পত্তির আহ্বান: পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। সৌদি রাজবংশের অন্ধকার ইতিহাস ও ক্ষমতার পালা বদল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি গবেষককে হত্যা। সন্দেহভাজন খুনি রুমমেট হিসাম আবু গার্বিয়া পুলিশের হাতে গ্রেফতার। কেন্দুয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী আটক।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

তারেক জিয়ার নিরাপত্তা নিয়ে মেক্সিকো রাষ্ট্র দূতের মন্তব্য।

Reporter Name / ২৪৭ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ডেক্সরিপোর্ট :
মেক্সিকোতে  নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তাকে প্রটোকলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ওমরাহ পালনে বর্তমানে মক্কায় অবস্হানরত।
তিনি বলেন, তারেক রহমান বর্তমানে ‘প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছেন। ১৭ বছর পর দেশে ফিরে আসা শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি একটি গভীর আবেগ, অনুভূতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে এসেছে।
সূত্র:
#বার্তা বাজার।
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, এই বাস্তবতা বুঝতে বিএনপির নেতা হওয়া জরুরি নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও বিষয়টি অনুধাবন করা যায়। তার মতে, এই সময়ে তারেক রহমানের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপুর্ণ।
তিনি উল্লেখ করেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে নিরাপত্তা দিতে মানববর্ম তৈরি করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জন্য প্রটোকলের চেয়ে নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, তারেক রহমান ব্যক্তিগত জীবনে সাধারণ ও সহজ চলাফেরার মানুষ হলেও, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দলীয় নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন, এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভিড় না করে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো সহায়তা হবে।
মুশফিকুল ফজল আনসারী মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেছেন। তার মতে, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গণমাধ্যমের আগ্রহ স্বাভাবিক।
তিনি জানান, তারেক রহমানের আগমন কেন্দ্র করে একটি টেলিভিশন চ্যানেলে ৩০ কোটিরও বেশি কনটেন্ট ভিউ হয়েছে, যা তার রাজনৈতিক গুরুত্ব এবং জনআগ্রহের প্রতিফলন। তবে তিনি সতর্ক করেন, তারেক রহমানের ব্যক্তিগত কর্মসূচিগুলো যেন গণমাধ্যমে অপ্রয়োজনীয়ভাবে প্রচার না হয়, কারণ এসব বিষয়ও তার নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
এছাড়া, রাষ্ট্রদূত স্পষ্টভাবে বলেন যে, এই মন্তব্যগুলো তার নিজস্ব চিন্তা এবং একান্ত ব্যক্তিগত মতামত।
সূত্র:
#বার্তাবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category