কদরুল হুদা ডাল্টন:
চলচ্চিত্র জগতে এসে অনেকেই বাপ-মা প্রদত্ত বা জন্মগত নাম পরিবর্তন করেন, কেউ আবার নাম সংক্ষিপ্ত করেন। তবে গত শতাব্দীর মাঝামাঝি কেউ কেউ পরিবেশ পরিস্থিতির জন্য জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে ধর্মীয়ভাবে নাম পরিবর্তন করেছিলেন। এখন অবশ্য সেরকম দেখা যায় না।
এখানে কিছু বলিউড, টালিউড এবং ঢালিউডের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীর নামের পাশে তাঁদের জন্মগত নাম দেওয়া হলো—
টালিউড ও বলিউড:
▪️সুচিত্রা সেন < রমা দাশগুপ্ত
▪️উত্তম কুমার < অরুণ কুমার
▪️দীলিপ কুমার < মুহাম্মদ ইউসুফ খান
▪️মধুবালা < মমতাজ জাহান বেগম দেহলভি
▪️নার্গিস < ফাতিমা রশিদ
▪️সুরাইয়া < সুরাইয়া জামাল শেখ
▪️মীনা কুমারী < মেহজাবিন বানু
▪️মুমতাজ < মুমতাজ আশকারি মুমু
▪️নাদিরা < ফ্লোরেন্স ইজিকিয়েল
▪️দেব আনন্দ < ধরম দেবদত্ত পিশোরিমাল আনন্দ
▪️কিশোর কুমার < আভাস কুমার গঙ্গোপাধ্যায়
▪️ধর্মেন্দ্র < ধর্মেন্দ্র কেওয়াল কৃষাণ দেওল
▪️অমিতাভ বচ্চন < অমিতাভ হরিবংশ শ্রীবাস্তব (ইনকিলাব শ্রীবাস্তব)
▪️রজনীকান্ত < শিবাজী রাও গায়কোয়াড়
▪️রেখা < ভানুরেখা গণেশন
▪️মিঠুন < গৌরাঙ্গ চক্রবর্তী
▪️শ্রীদেবী < শ্রী আম্মা ইয়াঙ্গের আয়্যাপান
▪️সালমান খান < আব্দুর রশিদ সেলিম সালমান খান
▪️ভাগ্যশ্রী < শ্রীমান্ত রাজকুমারি ভাগ্যশ্রী রাজে পাটবর্ধন
▪️দিব্যা ভারতী < দিব্যা ওম প্রকাশ ভারতী
▪️মল্লিকা শেরাওয়াত < রীমা লাম্বা
▪️কিয়ারা আদভানি < আলিয়া আদভানি
▪️কোয়েল মল্লিক < রুক্সিণী মল্লিক
▪️জিৎ < জিতেন্দ্র মদনানী
▪️দেব < দীপক অধিকারী
ঢালিউড (ঢাকাইয়া):
▪️কবরী < মিনা পাল (পরে কবরী সারোয়ার)
▪️শাবানা < আফরোজা সুলতানা রত্না
▪️ববিতা < ফরিদা আক্তার পপি
▪️শবনম < ঝর্ণা বসাক
▪️সুচন্দা < কোহিনুর আক্তার চাটনি
▪️সুজাতা < তন্দ্রা মজুমদার (পরে সালমা বেগম)
▪️সুচরিতা < বেবী হেলেন
▪️অলিভিয়া < অলিভিয়া গোমেজ
▪️চম্পা < গুলশান আরা আক্তার চম্পা
▪️শাবনাজ < সাবরিনা তানিয়া
▪️মৌসুমী < আরিফা পারভিন জামান
▪️শাবনূর < কাজী শারমিন নাহিদ নূপুর
▪️পূর্ণিমা < পূর্ণিমা সেনগুপ্ত (পরে পারভীন বানু)
▪️পূর্ণিমা < দিলারা হানিফ রিতা
ছবি:ষাটের দশকের জনপ্রিয় জুটি শাবানা-নাদিম।