• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
অনৈতিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের ব্যাপারে সৌদি সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে কিছুই জানায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ! প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী সমুদ্র সৈকত এলাকায় টুপটুপ রেসটো এন্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ জন পর্যটকের মৃ*ত্যু! কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক!

অনৈতিক কার্যকলাপের দায়ে অভিযুক্ত দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের ব্যাপারে সৌদি সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ কে কিছুই জানায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ!

Reporter Name
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। এই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করা হয়েছে। তাই সৌদি সরকারের কাছে তথ্য চেয়ে একটি নোট ভারবাল (কুটনৈতিক পত্র) দেওয়া হয়েছে। না জানিয়ে শাস্তি কার্যকর করা হয়েছে এমন দাবির প্রেক্ষাপটে ওঠে আসছে নানা প্রশ্ন। সৌদি আরবে কর্মরত সাবেক কটনীতিকরা বলছেন, না জানিয়ে শাস্তি কার্যকর করার সুযোগ সৌদি আরবে নেই।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা বুধবার ১৪ অক্টোবর জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিঁথি আকতার।শরিয়া আইনে এই শাস্তি কার্যকর করা হয়েছে। তাতে ধারণা করা হচ্ছে, তাদের দুজনের শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে সৌদি সরকার আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সরকার কিংবা দূতাবাসকে কিছুই জানানো হয়নি।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা এই শাস্তি কার্যকরের বিষয়ে আগে থেকে জানতেন না বলে দাবি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। সেজন্য সৌদি সরকারের কাছে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, ঘটনাটি বাংলাদেশ আগে থেকে জানতো না। খবর প্রকাশের পরই বিষয়টি ঢাকার নজরে আসে।
জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর এর আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একই কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও জানিয়েছে কনস্যুলেট।
গত বৃহস্পতিবার ১৫ অক্টোবর ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কে আনুষ্ঠানিকভাবে একটি নোট ভার্বাল পাঠিয়েছে জেদ্দামিশন।
এই দুজন বাংলাদেশীর মৃত্যু দন্ডের বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে তারা অনৈতিক কাজে লিপ্ত হন, যা মসজিদের পবিত্রতা লঙ্ঘন। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এবং তাজির আইনে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তথ্য সূত্রঃ


#বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়

# রিয়াদস্হ বাংলাদেশ কনসুলেট অফিস

# বিভিন্ন গণমাধ্যম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category