• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক! ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ! কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা! ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন অগ্নিনিরাপত্তার অনুমোদন নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন!

জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ!

Reporter Name
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মো. আলমগীর, জামালপুর জেলা প্রতিনিধিঃ
মন্ত্রী ও জেলার সকল সংসদ সদস্যদের সম্মাননা প্রদান ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান বাড়ানোর লক্ষ্যে জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মন্ত্রী ও জেলার সকল সংসদ সদস্যদের সম্মাননা প্রদান, উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, জামালপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্পের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে, সে জন্য স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো তৃণমূলের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। বরাদ্দের যথাযথ ব্যবহার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে জেলার প্রতিটি উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, মেলান্দহ ও মাদারগঞ্জসহ জামালপুরের সার্বিক উন্নয়নে জনদুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবু বলেন, উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হলে স্থানীয় চাহিদা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, এলাকাভিত্তিক প্রয়োজন চিহ্নিত করে পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে জনগণের প্রত্যাশা পূরণ সহজ হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

জামালপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (মহিলা আসন-১০) নিলোফার চৌধুরী মনি বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, উন্নয়ন প্রকল্পের কার্যকর বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জামালপুরের পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়াসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উপজেলার উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়। পাশাপাশি জেলার সংসদ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন জেলা পরিষদের প্রকৌশলী আল আমিন।

মো. আলমগীর।
জামালপুর
১৭.১০.২০২৬
০১৭৪২-৫৬৭৭২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category