• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা! জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ! ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি! রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২! মন্ত্র পাঠ করে, ঢাক-শঙ্খ বাজিয়ে দেবীকে আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হলো রায়পুরা মরজাল মোদক বাড়ির দুর্গাপূজা! চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, মাইকিং করে সতর্ক করল মোহাম্মদপুর শ্রমিক দল! পূজা হবে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ’: কাজিপুরে জেলা প্রশাসক! ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ! কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা! ইনানী রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৬ জন অগ্নিনিরাপত্তার অনুমোদন নিয়ে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন!

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা!

Reporter Name
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান ।
শুক্রবার মধ্য রাতে কুমিল্লা নগরীর ১৮ নম্বর ওয়ার্ড নুরপুর একটি বাড়ি থেকে আবু কাউসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদকে ডিবি পুলিশ আটক করে।
স্থানীয় কুমিল্লা মহানগর ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসিফ মাহমুদ জহির বলেন, যুবদল নেতা আবু কাওসার হত্যার মূল অভিযুক্ত তৌহিদ নুরপুর একটি বাড়িতে লুকিয়ে আছে খবর পেয়ে স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে । সে আধা ঘণ্টা ঘরের ভেতর লুকিয়ে ছিল । পরে পুলিশকে ফোন করা হলে আধা ঘণ্টা পর এসে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তিনি জানান, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুরপুর থেকে তাকে আটক করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, নিহত আবুল কাউসার দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য । তিনি যুবদলের নিবেদিত নেতা ছিলেন । তার হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি করছি।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এখনও মামলা করা হয়নি। নিহত কাউসার এর লাশ শনিবার দুপুরে জানাজা, দাফন করে ভিকটিমের পরিবার মামলা করবে। নিহত আবু কাউসারের পরিবার শোকাহত তাই তারা কাল মামলা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category