• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline
দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬I সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটুক্তির মবে শামীম হত্যা মামলায় আটক-২! শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ দেওয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ‘বোকা’ বলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল! লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ! তাহিরপুরে নদীনির্ভর অর্থনীতিতে গতি ফেরার আশা, শনিবার খুলছে জাদুকাটা! কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ! কুমিল্লায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা! গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৩, মোবাইল কোর্টে কারাদণ্ড। নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো! নদীর বুকে জেগেছে চর, ঘাস বেচে বাঁচে হাজারো ঘর!

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে একটি মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড কার্যকর!

Reporter Name
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

♦আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগে নজরুল ইসলাম ওরফে আব্দুল বাসির এবং সিঁথি আকতার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গত বুধবার ১৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের মক্কা অঞ্চলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে মক্কার একটি পবিত্র মসজিদের ভেতরে মারাত্মক অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।
তারপর তদন্ত শেষে মামলাটি আদালতে গেলে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের তাজির ( বিচারাধীন discretionary Punishment) হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে রাজকীয় আদেশে তা কার্যকর করা হয়।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানতে চেয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘ভারবাল নোট’পাঠিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ মিশন।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিবৃতি প্রকাশের পরে তারা বিষয়টি জানতে পারেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওরফে আব্দুল বাসির ও সিঁথি আক্তারের আসল পরিচয় এবং তাদের মামলার বিস্তারিত নথির জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।
এ ব্যাপারে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, তারা পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদের ভেতরে গুরুতর অনৈতিক কাজে (যৌন অপরাধে) লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতেই নিরাপত্তা বাহিনীর কাছে গ্রেফতার হন ও সময়ের পবিত্রতা অবমাননার বিষয়টিকে ইসলামী শরিয়া আইনের “তাজির” বিচারকের বিবেচনাধীন শাস্তি ধারায় এই সর্বোচ্চ সাজা প্রদান করেন যা পরবর্তীতে রাজকীয় আদেশে কার্যকর করা হয়।
এই ঘটনার পর সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে। যেখানে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন ধর্মীয় অনুভূতি এবং সামাজিক নিয়ম যেন প্রবাসীরা পুরাপুরি মেনে চলেন সংবেদনশীল তথ্য বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য সূত্রঃ

#Bangla Affairs.

#Face the people.

# Bangladesh journal.

# Times of Bangladesh.

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category