• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
সৌন্দর্য ওফ্যাশন সচেতনতায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এর টিপস! রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ের হিসাব ভারতে ১০ কোটি রুপি ছাড়িয়েছে! জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ! বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসা নিয়ে তৈরি হচ্ছে তীব্র সংকট! চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন! বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে? ফুটবল মাঠে লাল কার্ড দেখে উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে নেইমার! স্পেনের রাজপরিবারের দেয়া সম্মান মুহূর্তেই ম্লান করে দিলো বিশ্বখ্যাত ফুটবলার ‘মেসি’ কে! ক্ষমতা আর কারাগার এই দুই মেরুর মাঝখানে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থান! আগামী পাঁচ বছর এই জাতীয় সংসদ টিকবে কী’ না, সন্দেহ রয়েছে সন্দেহ রয়েছে —এন সি পি নেতা নাহিদ ইসলাম!

জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ!

Reporter Name
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার| জনতার দেশঃ

♦
জুলাই আন্দোলনের সময় উত্তরা এলাকায় এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে।
এর আগে গত ২১ অক্টোবর এই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। তবে দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চার দিনের রিমান্ড শেষে পুনরায় তাকে ৭ দিনের রিমান্ড চাওয়ার আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনার বিষয়ে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুনরায় তাকে সাত দিনের রিমান্ড পাওয়া একান্ত প্রয়োজন।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরদিন তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিনে দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। পরে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কিছুটা সুস্থবোধ করার পর ২০২৫ সালের ২৭ মার্চ তিনি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।

সূত্রঋণঃ

# Dhaka post

ছবিঃ

# সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category