• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
ভ্রমন বিলাসের জন্য সুখবরঃ আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্টমার্টিন ট্র্যাভেলিং কার্যক্রম! ইয়েমেনে জ্বালানি ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে শহরটির হাজারো মানুষের জীবন ঝুঁকির মুখে! সৌন্দর্য ওফ্যাশন সচেতনতায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এর টিপস! রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ের হিসাব ভারতে ১০ কোটি রুপি ছাড়িয়েছে! জুলাই গণ অভ্যুত্থান মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর এমডি দিলীপ আগরওয়াল এর পুনরায় রিমান্ড চায় পুলিশ! বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবীদের বসা নিয়ে তৈরি হচ্ছে তীব্র সংকট! চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিঃরোবোটিক সার্জারির মাধ্যমে সম্পন্ন করা হবে জটিল সকল অপারেশন! বাউফলে(পটুয়াখালী) ভুতুড়ে বিদ্যুৎ বিল কার পকেটে? ফুটবল মাঠে লাল কার্ড দেখে উত্তেজিত হয়ে প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে নেইমার! স্পেনের রাজপরিবারের দেয়া সম্মান মুহূর্তেই ম্লান করে দিলো বিশ্বখ্যাত ফুটবলার ‘মেসি’ কে!

সৌন্দর্য ওফ্যাশন সচেতনতায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এর টিপস!

Reporter Name
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

লাইফ স্টাইল ডেস্ক|জনতার দেশঃ

সৌন্দর্য্য কিংবা নজর কাড়তে সব সময় ঝলমলে রং, ভারী কাজ কিংবা অতিরিক্ত সাজের প্রয়োজন হয় না। কখনো কখনো মৃদু রং, সূক্ষ্ম কারুকাজ আর পরিমিত গয়নাতেই ফুটে ওঠে আভিজাত্য। বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের সাম্প্রতিক আইভরি ও সোনালি শাড়ির সাজ যেন সেই কথাই আরও একবার মনে করিয়ে দিল।

ডিজাইনার করণ তোরাণির ‘তোরাণি’ লেবেলের এই শাড়িতে সাবেকি সৌন্দর্য আর আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়েছেন অভিনেত্রী। তার সাজে ছিল না বাড়তি জাঁকজমক, বরং প্রতিটি অনুষঙ্গেই ধরা পড়েছে পরিমিত রুচির ছাপ। ভূমির শাড়ির মূল আকর্ষণ এর রং ও সূক্ষ্ম কারুকাজ। আইভরি রঙের সুতি ও অর্গ্যানজা ফ্যাব্রিকের ওপর সোনালি সুতার এমব্রয়ডারি শাড়িটিকে দিয়েছে ভিনটেজ আবহ। শাড়ির জমিতে ছড়িয়ে থাকা সোনালি মোটিফ এবং পাড়ের নিখুঁত নকশা পুরো ড্রেপে এনেছে আভিজাত্য।
এর সঙ্গে হালকা গোলাপি বা ব্লাশ-টোনের ফ্লোরাল ট্রিম তৈরি করেছে মৃদু রঙের বৈপরীত্য। ফলে শাড়ির স্নিগ্ধতা বজায় থেকেছে, আবার সাজেও এসেছে আলাদা মাত্রা।এই ধরনের রং উৎসবের সাজে যেমন মানানসই, তেমনই বিয়েবাড়ি কিংবা দিনের বিশেষ অনুষ্ঠানেও হতে পারে আকর্ষণীয় পছন্দ। যারা চড়া রঙের বদলে হালকা অথচ অভিজাত সাজ পছন্দ করেন, তাদের জন্য আইভরি ও সোনালির এই সমন্বয় অনুপ্রেরণা জোগাতে পারে।

শাড়ির আঁচল বা পাল্লু ছিল সাজের অন্যতম আকর্ষণ। সূক্ষ্ম নকশা, সোনালি কাজ এবং ফ্যাব্রিকের কোমল আবহ একসঙ্গে শাড়িটিকে দিয়েছে রাজকীয় ছোঁয়া। ম্যাচিং আইভরি ব্লাউজ়েও ছিল নকশার সামঞ্জস্য। স্ক্যালপড বর্ডার ও সুন্দর নেকলাইন শাড়ির কারুকাজকে আরও ফুটিয়ে তুলেছে। ভূমির এই সাজ থেকে একটি ফ্যাশন টিপস সহজেই নেওয়া যায়-শাড়িতে যদি সূক্ষ্ম কাজ ও নজরকাড়া আঁচল থাকে, তবে ব্লাউজের নকশায় অতিরিক্ত ভারী উপাদান না রাখলেও সাজ পূর্ণতা পেতে পারে।
শাড়ির সঙ্গে গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও ভারসাম্য বজায় রেখেছেন ভূমি। ‘নীতি সিং জুয়েলারি’র মুক্তা ও ক্রিস্টাল বসানো ফ্লোরাল পেনডেন্টের ভিনটেজ নেকলেস তার সাজে যোগ করেছে কোমল আভিজাত্য। সঙ্গে ছিল মানানসই স্টেটমেন্ট স্টাড দুল।
ভূমির সাজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার মেকআপ ও হেয়ারস্টাইল। চুল পিছনের দিকে গুছিয়ে খোঁপা করে বাঁধায় গয়না ও ব্লাউজের নেকলাইন স্পষ্টভাবে ফুটে উঠেছে। মেকআপে ছিল উষ্ণ টোনের ছোঁয়া-কনট্যুর করা গাল, শ্যাম্পেন-টোনড গ্লো, উইংড আইলাইনার, ঘন পাপড়ি এবং সফট রোজি ন্যুড লিপস্টিক।
ভূমি পেডনেকরের দেখে বোঝা যায়, আভিজাত্য সব সময় জাঁকজমকের ওপর নির্ভর করে না। আইভরি ও সোনালির মতো নিরপেক্ষ রঙের সঙ্গে ব্লাশ-টোনের ছোট বৈপরীত্য সাজে আনতে পারে নতুনত্ব।
ছবিঃ

সংগৃহিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category