ডেস্করি রিপোর্ট |জনতার দেশঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১ তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু আজ সকালে বাসসকে একথা জানিয়ে বলেন,প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জোবায়দুর রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে- ৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮ টা২১ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১ টা ৩০ মিনিটে (জনএফকেনেডি) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে দেশে রওনা হয়।
দুবাইয়ে যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১ তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রীঃ শান্তি,গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা,মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ দেশের অগ্রাধিকার সামনে তুলে ধরেন।
নিউইয়র্কে চারদিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন এর মধ্যে ১১ টি দেশের সঙ্গে দ্বীপপীয় বৈঠক ছিল বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহেদি আমিন।
ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা,আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্হ্য জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী (ইউএনজিএ) সংশ্লিষ্ট ৮টি কর্মসূচিতে (ইউএনজি) এর সাইড লাইনে ৪ টি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন এ ছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও সফর কালে ৮টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের “প্লাটফর্ম অফ উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস ডায়লগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি” এই বিষয়ক একটি উচ্চপর্যয়ের অনুষ্ঠান।
তথ্য সূত্রঃ
# বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)