স্টাফ রিপোর্টার |জনতার দেশ:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ কমিশনার পদ মর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদ পরিবর্তন সহ তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বুধবার ২৩ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট -১শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হানউদ্দিন খান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপন পত্রে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ এসবি ঢাকার মোহাম্মদ জাকিরুল হাসানকে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে (এসবি) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজউদ্দিনকে (পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিটে) বদলি করা হয়েছে। তিনি পড়াশোনা শেষে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করেছিলেন।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুল হক কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কোর্ট চাঁদপুর সার্কেল ঝিনাইদহে বদলি করা হয়েছে।
কুড়িগ্রাম উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলমকে বদলি করে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে (এসবি) ঢাকায় বদলি করা হয়েছে।
এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি)সহকারি পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে সহকারী পুলিশ কমিশনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আর এমপি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করতে হবে, অন্যথায় অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ডরিলিজ) হিসেবে গণ্য হবে।
তথ্য সূত্রঃ
#পুলিশ হেডকোয়ার্টার্স পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা-১।