ডেস্ক রিপোর্ট |জনতার দেশঃ
পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি)নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন করে পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে এমন জেলা গুলো গুলো হচ্ছেঃ নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া,রাজবাড়ী ও মেহেরপুর।
৪ জেলায় নতুন পুলিশ সুপারঃ
প্রজ্ঞাপন অনুযায়ী এসআরবি (সাবেক র্যাব) উপ -পরিচালক পুলিশ সুপার মোহাম্মদ বদরুদ্দুজাকে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে এই জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে।
জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রউফকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এসআরবির (Before Rab) উপ-পরিচালক পুলিশ সুপার মীর মনির হোসেন কে রাজবাড়ী পুলিশ সুপার করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় কে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়া পুলিশ সুপার (সুপার নিউ মারারি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আমিন হাওলাদার কে পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত অবস্থান থেকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, পুলিশ সুপার (সুপার নিউ মারারি) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে
ডিআইজি পদমর্যাদার বদলী কৃত কর্মকর্তাঃ
অপর এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এস এমপি)অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপার নিউ মারারি) ডিআইজি মোহাম্মদ এনামুল হক কে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএন পার্বত্য জেলা সমূহ কার্যালয়ে ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয় অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ওএসডি) হিসেবে যোগদান কৃত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন সিপিএমকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
বিভিন্ন ইউনিটে আরো বদলিঃ
অন্য প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউ মারারি) অতিরিক্ত ডিআইজি ফাতিহা ইয়াসমিনকে এপিবিএন এর পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার এর পুলিশ সুপার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউ মারারি) অতিরিক্ত ডিআইজি মোঃ জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস -ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (সুপার নিউ মারারি) অতিরিক্ত ডিআইজি মোঃ আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোঃ রহমতুল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করে তাকে পুলিশ টেলিকমে পদায়ন করা হয়েছে।
পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মোঃ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ি মহালছড়ি ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং এসবির বিশেষ পুলিশ সুপার আমিনুল ইসলামকে পিএসপিএস বেতবুনিয়া রাঙ্গামাটির পুলিশ সুপার করা হয়েছে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতার কে পুলিশ সদর দপ্তরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন জুবায়ের কে টুরিস্ট পুলিশ এবং একই ইউনিটের পুলিশ সুপার শাহরিয়ার -বিন সালেহ কে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব)তোফায়েল আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার চলতি দায়িত্ব এবং খুলনা রেঞ্জের পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান রাসেলকে বিেমপির) উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মেরিনা আক্তার কে টুরিস্ট পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডি এবং জিএমপির উপ পুলিশ কমিশনার মোঃ মহিউদ্দিন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।এছাড়া গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে এপিবিএন এর পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনের (এসএমপির) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
তথ্যসূত্রঃ
#স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপন।